মির্জাপুরে বাজার মনিটরিং কমিটির কর্মকর্তাদের অভিযান এক ব্যবসায়ীকে অর্থদন্ড

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে বিশেষ ট্যাক্্রফোর্সের বাজার মনিটরিং কমিটির কর্মকর্তাগন অভিযান চালিয়েছেন। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) কর্মকর্তাগন মির্জাপুর শহরের বিভিন্ন ফুটপাত এবং দোকানে এ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় সরকারি নিয়ম না মানায় আব্দুল মান্নান নামে এক ব্যবসায়ীকে দুই হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন এক্্িরকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম। অভিযানের সময় মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন, মির্জাপুর সেনা ক্যাম্পের কমান্ডার মেজর শাহীন কবীর শুভ, ভোক্তাঅধিকার টাঙ্গাইল জেলা শাখার সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান, টাঙ্গাইল জেলা শাখার সেনেটারী ইন্সফেক্টর আনোয়ারুল ইসলাম, মির্জাপুর বাজার বাণিক সমিতির সভাপতি মো. গোলাম ফারুক সিদ্দিকী ও সাধারণ সম্পাদক মো. আলী আযম সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।
বাজার অভিযানের পুর্বে এক্্িরকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলামের সভাপতিত্বে মির্জাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজার নিয়ন্ত্রণ, সরবরাহ ব্যবস্থার তদারকী পর্যালোচনায় বাজার মনিটরিং ট্যাক্্রফোর্স কমিটির সদ্যদের নিয়ে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপরে প্রিয় দল ব্রাজিলের পতাকা উড়াতে গিয়ে ছাঁদ থেকে পড়ে যুবকের মৃত্যু

    মির্জাপুরে পুকুর খননের নামে মাটি বিক্রি হুমকির মুখে নির্বাহী অফিসারের কার্যালয়সহ পাকা ঘরবাড়ি

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *