মির্জাপুরে গ্রাম্য শালিসেে রেমিট্যান্স যোদ্ধা আমেরিকা প্রভাসির উপর হামলা গ্রেফতার-১

নিজস্ব প্রতিবেদক
গ্রাম্য শালিসে মাতাব্বরদের নির্দেশ অমান্য করে ছুটিতে আসা একজন রেমিট্যান্স যোদ্ধা ও আমেরিকা প্রভাসি জাহিদুল ইসলাম বাছেদ (৫৬) ও লোকজনের উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে প্রতিপক্ষ। হামলায় জাহিদুল ইসলাম বাছেদসহ তিন জন আহত হয়েছে। একজন রেমিট্যান্স যোদ্ধা ও আমেরিকা প্রভাসির উপর সন্ত্রাসী হামলার অভিযোগে পুলিশ নুরুজ্জামান খান শিম্পা (৪৭) নামে একজনকে গ্রেফতার করেছে। সন্ত্রাসীদের হামলা ও হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন জাহিদুল ইসলাম বাছেদের পরিবার বলে অভিযোগ পাওয়া গেছে। টাঙ্গাইলের মিজাপুর উপজেলার বানাইল ইউনিয়নের বাংগল্যা গ্রামে এ ঘটনা ঘটেছে।
আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) মির্জাপুর থানা পুলিশ সুত্র জানায়, জাহিদুর ইসলাম বাছেদ পরিবার নিয়ে দীর্ঘ দিন ধরে আমেরিকায় ব্যবসা করে আসছেন। দেশের বাড়িতে তিনি খান এগ্রো ফার্ম নামে বড় একটি প্রতিষ্ঠানসহ মৎস খামার গড়ে তুলেছেন। এক সময় এই সম্পত্তি দেখশোনা করতেন তার ভাতিজা নাহিদুল ইসলাম নাহিদ, রুকুনুজ্জামান খান সজিব ও নুরুজ্জামান খান শিম্পা। বিভিন্ন অযুহাতে এ পর্যন্ত কয়েক কোটি টাকা হাতিয়ে নেয় ভাতিরা। এছাড়া তিনি দেশে না থাকায় তার সম্পত্তি ও খামারসহ বিভিন্ন স্থাপনা নিজেদের দাবী করে তার ভাই নুরুল আলম খান, ভাতিজা নাহিদুল ইসলাম নাহিদ, রুকুনুজ্জামান খান সজিব ও নুরুজ্জামান খান শিম্পাসহ তাদের সহযোগিরা দখলের চেষ্টা করেন। বিষয়টি জানতে পেরে নিজের সম্পত্তি রক্ষার জন্য জাহিদুল ইসলাম বাছেদ কিছু দিন পুর্বে দেশে চলে আসেন। স্থানীয় মাতাব্বরদের সহায়তায় গতকাল শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) শালিসের আয়োজন করা হয়। শালিসে মাতাব্বরদের নির্দেশ উপেক্ষা করে ভাই নুরুল আলম খান, ভাতিজা নাহিদুল ইসলাম নাহিদ, রুকুনুজ্জামান খান সজিব ও নুরুজ্জামান খান শিম্পা, তারিকুর ইসলাম খান প্লাবন, সাজ্জাত হোসেন খান আপনসহ তাদের সহযোগিরা হামলা চালায়। হামলা চালিয়ে মোবাইল ফোনসহ টাকা পয়সা ছিনিয়ে নেয়। হামলায় জাহিদুর ইসলাম বাছেদ ছাড়াও ফার্মের এডভাইজার কবির আলম সজল ও ম্যানেজার মিলন খান আহত হন। তাদের জামুর্কি সরকারি স্বাস্থ্য কমপ্লেক্্ের চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে ছুটিতে আসা আমেরিকা প্রভাসি জাহিদুল ইসলাম বাছেদ অভিযোগ করেন, তার ভাই, ভাতিজাসহ তাদের সহযোগিরা তার সম্পত্তি দখলের চেষ্টা করে যাচ্ছেন। এ পর্যন্ত কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে। গতকাল শুক্রবার মাতাব্বরদের সহায়তায় শালিসের আয়োজন করলে মাতাব্বরদের নির্দেশ অমান্য করে আমার ও আমার ফার্মের কর্মকর্তাদের উপর হামলা চালিয়েছে। তাদরে হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
এদিকে সম্পত্তি রক্ষা ও নিজের জীবনের নিরাপত্তা চেয়ে ফার্মের এডভাইজার কবির আলম সজল বাদী হয়ে আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) মির্জাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের কারেন। অভিযোগের প্রেক্ষিতে মির্জাপুর থানার উপপরিদর্শক মো. জহিরুল ইসলাম জহিরের নেতৃত্বে পুলিশ সদস্যগন অভিযান চালিয়ে নুরুজ্জামান খান শিম্পা (৪৭) নামে একজনকে গ্রেফতার করেছেন। অপর আসামীদের গ্রেফতারে কাজ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছেন।
এ দিকে অভিযুক্ত নাহিদুল ইসলাম নাহিদ, রুকুনুজ্জামান খান সজিব ও নুরুজ্জামান খান শিম্পার পরিবার পুলিশকে অভিযোগ অস্বীকার করে বলেছেন, সম্পত্তি নিয়ে জাহিদুল ইসলাম বাছেদের সঙ্গে বিরোধ রয়েছে। বিভিন্ন অভিযোগ তারা অস্বীকার করেছেন।
এ ব্যাপারে মির্জাপুর থানার াফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন বলেন, সম্পত্তি ও পারিবারিক বিরোধ নিয়ে শালিসে প্রভাসি জাহিদুল ইসলাম বাছেদসহ তার ফার্মের কর্মকর্তাদের উপর হামলা হয়। এ বিষয়ে নুরুল আলম খান, ভাতিজা নাহিদুল ইসলাম নাহিদ, রুকুনুজ্জামান খান সজিব ও নুরুজ্জামান খান শিম্পা, তারিকুর ইসলাম খান প্লাবন, সাজ্জাত হোসেন খান আপন ৭-৮ জনের নামে মামলা হয়। মামলার পর নুরুজ্জামান খান শিম্পা (৪৭) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। আমেরিকা প্রভাসি জাহিদুল ইসলাম বাছেদকে নিরাপত্তার জন্য সার্বিক ব্যবস্তা নেওয়া হয়েছে।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপরে প্রিয় দল ব্রাজিলের পতাকা উড়াতে গিয়ে ছাঁদ থেকে পড়ে যুবকের মৃত্যু

    মির্জাপুরে পুকুর খননের নামে মাটি বিক্রি হুমকির মুখে নির্বাহী অফিসারের কার্যালয়সহ পাকা ঘরবাড়ি

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *