মির্জাপুরে সর্বস্তরে বাংলা ভাষা শুদ্ধ বানানে শুদ্ধ উচ্চারণে শীষক কর্মশালা

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলেরর মির্জাপুরে সর্বস্তরে বাংলা ভাষা শুদ্ধ বানানে শুদ্ধ উচ্চারণে শীর্ষক এক দিনের কর্মশালা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের আয়োজক ছিলেন ছায়ানীড় টাঙ্গাইল। সর্বস্তরে বাংলা ভাষা শুদ্ধ বানানে শুদ্ধ উচ্চারণে শীর্ষক এই দিনের কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত সচিব, চেয়ারম্যান জাতীয় গৃহায়ন কতৃপক্ষ সৈয়দ মো. নূরুল বাসির। কর্মশালায় উপজেলার কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা এবং প্রাথমিক বিদ্যালয়ের অধ্যক্ষ, সুপার ও প্রধান শিক্ষকগন অংশ গ্রহণ করেন। আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) মির্জাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম। বক্তব্য রাখেন, ছায়ানীড়ের প্রধান পৃষ্টপোষক উপদেষ্টা শিক্ষানুরাগী ও সমাজসেবক ইঞ্জিনিয়ার মো. আব্দুস সালাম খান, মুল আলোচক ও বাংলা ভাষার ফেরিওয়ালা অধ্যাপক মো. লুৎফর রহমান, মির্জাপুর উপজেরা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জান্নাতুল ফেরদৌস জান্নাত প্রমুখ। পরে শিক্ষকদের মাঝে সর্বস্তরে বাংলা ভাষা শুদ্ধ বানানে শুদ্ধ উচ্চারণে একটি করে বই ও পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপরে প্রিয় দল ব্রাজিলের পতাকা উড়াতে গিয়ে ছাঁদ থেকে পড়ে যুবকের মৃত্যু

    মির্জাপুরে পুকুর খননের নামে মাটি বিক্রি হুমকির মুখে নির্বাহী অফিসারের কার্যালয়সহ পাকা ঘরবাড়ি

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *