বগুড়া থেকে হারিয়ে যাওয়া দুই মাদ্রাসা ছাত্র মির্জাপুরে উদ্ধার

মীর আনোয়ার হোসেন টুটুল
হারিয়ে যাওয়া দুই মাদ্রাসা ছাত্রকে টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশ উদ্ধার করেছেন। দুই মাদ্রাসা ছাত্র এখন মির্জাপুর থানা পুলিশ হেফাজতে রয়েছে। মির্জাপুর থানা পুলিশ তাদরে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছেন। গতকাল (২২ ফেব্রুয়ারি) শনিবার সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের দেওহাটা এলাকা থেকে পুলিশ তাদের উদ্ধার করেছেন। এরা হচ্ছে বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার চাঁদবাড়ি গ্রামের আপেল মাহমুদের ছেলে মিল্লাত হোসেন (১২) এবং গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার মামুন মিয়ার ছেলে তাওফিক (১০)। উদ্ধারের পর তারা পুলিশকে জানিয়েছে রওজাতুল জান্নাত ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র। তাদের শিক্ষকের নাম এম ডি সজিব আহমেদ (মোবাইল-০১৭৪৩-৭৫৮৭৪৯)।
মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম জহির জানান, গতকাল শনিবার সন্ধ্যার দিকে দেওহাটা এলাকায় এই দুই মাদ্রাসা ছাত্র হতাশা দিয়ে ঘোরাফেরা করতে ছিল। এলাকার লোকজনের মধ্যে সন্দেহ হলে তাদের নিয়ে দেওহাটা পুলিশ ফাঁড়িতে যান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নাম ঠিকানা বলতে পেরেছে। তবে কি ভাবে তারা এখানে এসেছে এ বিষয়ে তেমন কিছু বলতে পারেনি। দেওহাটা পুলিশ ফাঁড়ির সহায়তায় পরে তাদের মির্জাপুর থানা পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়। এদের মধ্যে বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার চাঁদবাড়ি গ্রামের আপেল মাহমুদের ছেলে মিল্লাত হোসেন তার বাবার মোবাইল নম্বর বলতে পেরেছে যার নম্বর ০১৭৫৭-৩৮৭৫৮৯।
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন বলেন, মাদ্রাসার দুই শিশুকে উদ্ধারের পর থানা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তাসহ সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে। তাদের অভিভাবকদের বৈধ প্রয়োজনীয় কাগজপত্রসহ মির্জাপুর থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপরে প্রিয় দল ব্রাজিলের পতাকা উড়াতে গিয়ে ছাঁদ থেকে পড়ে যুবকের মৃত্যু

    মির্জাপুরে পুকুর খননের নামে মাটি বিক্রি হুমকির মুখে নির্বাহী অফিসারের কার্যালয়সহ পাকা ঘরবাড়ি

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *