মির্জাপুরে গুণী প্রধান শিক্ষক এম এ হামিদকে অবসরজনিত বিদায় সংবর্ধনা

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে কাণ্ঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গুনী প্রধান শিক্ষক ও শিক্ষক নেতা এম এ হামিদকে অবসরজনিত বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) শেষ কর্মস্থল কাণ্ঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বিদ্যালয় কতৃপক্ষ এম এ হামিদের অবসরজনিত বিদায়ী উপলক্ষে আলোচনাসভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অবসরজনিত বিদায় উপলক্ষে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, এলাকাবাসি এবং উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন বিদ্যালয় থেকে আসা প্রধান শিক্ষকদের মাঝে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।
আলোচনা সভায় অংশ নেন বিদায়ী গুণী প্রধান শিক্ষক এম এ হামিদ, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির নেতা ও প্রধান শিক্ষক মো. মঞ্জুর কাদের, মো. ছানোয়ার হোসেন, মো. আব্দুল মান্নান, মো. জসিম উদ্দিন সরকার, সহকারী শিক্ষক মো. ফরহাদ হোসেন এবং মো. দেলোয়ার হোসেন প্রমুখ। বিদায়ী প্রধান শিক্ষক এম এ হামিদ বক্তব্য প্রদানের সময় তার শিক্ষকতা ও কর্মময় জীবনের নানা দিক স্মৃতিচারণ করে কান্নায় ভেঙ্গে পরেন। এ সময় এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। পরে বিদ্যালয় কতৃপক্ষ, ছাত্র-ছাত্রী, শিক্ষক নেতৃবৃন্দ, এলাকাবাসি এবং প্রধান শিক্ষকদের পক্ষ থেকে তাকে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করে বিদায়-সংবর্ধনা দেওয়া হয়।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপরে প্রিয় দল ব্রাজিলের পতাকা উড়াতে গিয়ে ছাঁদ থেকে পড়ে যুবকের মৃত্যু

    মির্জাপুরে পুকুর খননের নামে মাটি বিক্রি হুমকির মুখে নির্বাহী অফিসারের কার্যালয়সহ পাকা ঘরবাড়ি

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *