মির্জাপুরে আইন-শৃঙ্খলা কমিটি ও উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে আইন-শৃঙ্খলা কমিটি ও উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ মিলনায়তনে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক এ বি এম আরিফুল ইসলাম। এসিল্যান্ড ও পৌরসভার প্রশাসক মাসুদুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক এ বি এম আরিফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফরিদুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা শুভাশিস কর্মকার, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, মির্জাপুর থানার পুলিমের উপপরিদর্শক মো. মিরাজ, ইউপি চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম, আজিজ রেজা, কামরুজ্জামান, মাসুদুর রহমান মাসুদ ও আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী প্রমুখ। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগন উপস্থিত ছিলেন।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে খোরশেদ খুনের আসামীরা ২০ দিনেও গ্রেফতার হয়নি আসামীরা ঘুরছে বীরদর্পে

    মির্জাপরে প্রিয় দল ব্রাজিলের পতাকা উড়াতে গিয়ে ছাঁদ থেকে পড়ে যুবকের মৃত্যু

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *