মির্জাপুরে আইন-শৃঙ্খলা কমিটি ও উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে আইন-শৃঙ্খলা কমিটি ও উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ মিলনায়তনে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক এ বি এম আরিফুল ইসলাম। এসিল্যান্ড ও পৌরসভার প্রশাসক মাসুদুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক এ বি এম আরিফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফরিদুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা শুভাশিস কর্মকার, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, মির্জাপুর থানার পুলিশের উপ-পরিদর্শক শাহ মিরাজ উদ্দিন, ইউপি চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম, আজিজ রেজা, কামরুজ্জামান, মাসুদুর রহমান মাসুদ ও আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী প্রমুখ। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগন উপস্থিত ছিলেন।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে খোরশেদ খুনের আসামীরা ২০ দিনেও গ্রেফতার হয়নি আসামীরা ঘুরছে বীরদর্পে

    মির্জাপরে প্রিয় দল ব্রাজিলের পতাকা উড়াতে গিয়ে ছাঁদ থেকে পড়ে যুবকের মৃত্যু

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *