মির্জাপুরে মোবাইল কোর্টে ২৬ হাজার টাকা অর্থদন্ড মালামালসহ ১০ মোটর সাইকলে জব্দ

মীর আনোয়ার হোসেন টুটুল
বাজারে দ্রব্যমুল্যের স্থিতিশীল ও সিন্ডিকেট ভাঙ্গতে রোজার প্রথম দিনেই টাঙ্গাইলের মির্জাপুরে বাজার মনিটরিং কমিটি বাজার পরিদর্শন ও মোবাইল কোর্ট পরিচালনা করেছেন। এ সময় কয়েকজন ব্যবসায়ীকে ২৬ হাজার টাকা অর্থদন্ড ও মালামালসহ ১০ মোটর সাইকেল জব্দ করে থানায় দেওয়া হয়। আজ রবিবার (২ মার্চ) দুপুরে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক এ বি এম আরিফুল ইসলামের নেতৃত্বে উপজেলা সদরের ফুটপাতের আশপাশে বিভিন্ন ফলের দোকান ও কাঁচা বাজারসহ বিভিন্ন পাইকারী আড়তে অভিযান চালানো হয়। এ সময় মির্জাপুর সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন ফাহিম আহমেদ ও সেনাবাহিনীর সদস্য, মির্জাপুর থানা পুলিশ, উপজেলা সহকারী কমিশনার ভুমি ও পৌরসভার প্রশাসক মাসুদুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শুভাশিস সরকার, উপজেলা কৃষি অফিসার মাহমুদা খাতুন, উপজেলা মৎস কর্মকর্তা ফারহা নাহিন উপজেলা খাদ্য কর্মকর্তা রেবেকা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক এ বি এম আরিফুল ইসলাম বলেন, রোজার মধ্যে কোন ব্যবসায়ী সিন্ডিকেট করে যাতে অতিমুনাফা করতে না পারে এবং রাস্তাঘাট বন্ধ করে অবৈধ দোকানপাট বসিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করতে না পারে এ জন্য তাদের অভিযান চলমান থাকবে।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপরে প্রিয় দল ব্রাজিলের পতাকা উড়াতে গিয়ে ছাঁদ থেকে পড়ে যুবকের মৃত্যু

    মির্জাপুরে পুকুর খননের নামে মাটি বিক্রি হুমকির মুখে নির্বাহী অফিসারের কার্যালয়সহ পাকা ঘরবাড়ি

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *