মির্জাপুরে ৭ম জাতীয় জাতীয় ভোটার দিবস পালিত

মীর আনোয়ার হোসেন টুটুল
তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে-এই প্রতিপাদ্য নিয়ে আজ রবিবার (২ মার্চ) ৭ম জাতীয় ভোটার দিবস টাঙ্গাইলের মির্জাপুরে পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের উদ্যোগে সকালে উপজেলা পরিষদ চত্তরে বর্ণাঢ্য র‌্যালি ও উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক এ বি এম আরিফুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি ও পৌরসভার প্রশাসক মাসুদুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শুভাশিস সরকার, উপজেলা কৃষি অফিসার মাহমুদা খাতুন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানাজ আক্তারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপরে প্রিয় দল ব্রাজিলের পতাকা উড়াতে গিয়ে ছাঁদ থেকে পড়ে যুবকের মৃত্যু

    মির্জাপুরে পুকুর খননের নামে মাটি বিক্রি হুমকির মুখে নির্বাহী অফিসারের কার্যালয়সহ পাকা ঘরবাড়ি

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *