মীর আনোয়ার হোসেন টুটুল
ধারালো অস্্র (দা) দিয়ে কুপিয়ে ভাবিকে হত্যা করেছে ঘাতক দেবর আনন্দ সরকার নামে এক যুবক। ঘাতকের এলোপাথারি কুপে তার বাবা-মাসহ একই পরিবারের আরও ৬ আহত হয়েছে। গুরুতর অবস্থায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার (৫ মার্চ) বিকেলে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ইচাইল গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। ঘাতক আনন্দ সরকারকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সুত্র জানায়, ঘাতক আনন্দ সরকারের পিতার নাম নিমাই সরকার। স্থানীয় লোকজন জানায়, ঘাতক আনন্দ সরকার বিদেশ যেতে না পেরে ঋণে জর্জরিত হয়ে মানষিক ভাবে বিপর্যস্ত ছিলেন। আজ বুধবার বিকেলে হতাশাগ্রস্থ্য আনন্দ সরকার হঠাৎ করে হাতে দা নিয়ে সামনে যাকে পায় তাকে কুপাতে থাকে। দায়ের এলোপাথারি কুপে তার বড় ভাই রণজিত সরকারের স্ত্রী মিতু সরকার (৩৬) ঘটনাস্থলেই মারা যায়। দায়ের এলোপাথারি কুপে তার বাবা নিমাই সরকার ও মা মিষ্টি সরকার, চাচা দুলাল সরকার, ভাবি নিপা সরকার, সুমা সরকার এবং পামের বাড়ির প্রতিবেশী নিগেনসহ ৬ জন আহত হয়। আশপাশের লোকজন ছুটে এসে ঘাতক আনন্দকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে ঘাতক আনন্দকে তাদের হাতে তুলে দেয়। নিহত মিতুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতারে পাঠিয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে।
এ ব্যাপারে রাতে মির্জাপুর থানায় যোগোযোগ করা হলে ডিউটি অফিসার তৌফিকুর রহমান বলেন, ঘাতক আনন্দ সরকারকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশ উদ্ধাারের পর ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।







