মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলে ৮ টি আসনেই বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থীর চুড়ান্ত মনোয়ন দিয়েছেন। এয়োদশ মহান জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারনা, গণসংযোগ, সমাবেশসহ নানা কাজে ব্যস্ত সময় পার করছেন জামায়াতে ইসলামী নেতাকর্মীরা। ইতিমধ্যে টাঙ্গাইলে ৮ টি আসনে জামায়াতে ইসলামী এমপি প্রার্থীদের চুড়ান্ত মনোয়ন দিয়ে নাম ঘোষনা করেছেন। এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী ও কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। আজ বুধবার (৫ মার্চ) ১৩৬, টাঙ্গাইল-৭ মির্জাপুর সংসদীয় আসনের চুড়ান্ত মনোয়ন প্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। মনোয়ন পেয়ে তিনি মির্জাপুর পৌরসভা এবং ১৪ ইউনিয়নের দলীয় নেতাকর্মীদের নিয়ে ব্যাপক গনসংযোগ করে যাচ্ছেন বলে জানান।
মির্জাপুর উপজেলা শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মো. ইয়াহ ইয়া খান মারুফ জানিয়েছেন কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় গত ১ ফেব্রুয়ারি টাঙ্গাইলের ৮ আসনেই জামায়াতে ইসলামীর এমপি প্রার্থীদের নাম চুড়ান্ত করে নাম ঘোষনা করা হয়েছে। যাদের মনোয়ন দেওয়া হয়েছে তারা ত্যাগী যোগ্য ও পরিক্ষিত নেতা। প্রতিটি আন্দোলন সংগ্রামে তারা ছিলেন অগ্রণী। অনেকেই বিগত ১৭ বছরে জেল-জুলুম খেটেছে। যাদের মনোনয়ন দেওয়া হয়েছে তারা হলেন টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ি) প্রিন্সিপাল মমতাজ ্অরী, টাঙ্গাইল-২ গোপালপুর-ভুয়াপুর) হুময়ুন কবীর, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) হুসনে মুবারক বাবুল, টাঙ্গাইল-৪ (কালিহাতী) প্রফেসর খন্দকার রাজ্জাক, টাঙ্গাইল-৫ (টাঙ্গাইল সদর) আহসান হাবীব মাসুদ, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) ডা. আব্দুল হামিদ, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার এবং টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) অধ্যাপক শফিকুল ইসলাম।
এ ব্যাপারে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ রাজনৈতিক দল। সাধারণ মানুষ ও জনগনের আস্থা এবং বিশ^াসের প্রতিক এই সংগঠন। জনগনের ভোটের মাধ্যমে আমরা বিজয়ী হয়ে দেশ ও জাতির উন্নয়নে কাজ করে যাবো। আমরা আশা করছি বিপুল ভোটের মাধ্যমে আমরাই জয়লাভ করে সরকার গঠন করবো।







