মির্জাপুরে প্রশাসনের কঠোর নজরদারীতে রমজানে বাজারে দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে প্রশাসনের কঠোর নজরদারীতে পবিত্র রমজানে বাজারে দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে রয়েছে। কোথাও পন্যের কোন ঘাটতি নেই এবং বেশী দামে পন্য বিক্রয় হচ্ছে না বলে হাট বাজারে খোঁজ নিয়ে দেখা গেছে। আজ সোমবার মির্জাপুর উপজেলার কয়েকটি বাজারে খোঁজ নিয়ে দেখা গেছে সরকারি ভাবে বেঁধে দেওয়া নির্ধারিত দামে বিভিন্ন পন্য সামগ্রী বিক্রি হচ্ছে। টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হকের দিক নির্দেশনায় উপজেলা প্রশাসন নিয়মিত বাজার মনিটরিং করছেন বলে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক এ বি এম আরিফুল ইসলাম জানান।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সুত্র জানায়, টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হকের দিক নির্দেশনায় রমজানের প্রথম থেকেই মির্জাপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। জেলা প্রশাসক মহোদয় প্রতিনিয়ত মনিটরিং করছেন। দাম নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করে যাচ্ছেন বাজার মনিটরিং টিম। পবিত্র রমজানের প্রথম দিন থেকেই এ অভিযান চলছে। মির্জাপুর পৌরসভা এবং ১৪ ইউনিয়নের হাট বাজারে অভিযান ও বাজার মনিটরিং চলছে। অভিযানে অনেক সময় অর্থদন্ড না দিয়ে ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়। ব্যবসায়ীরা যাতে ভোজ্য তেলের সংকট তৈরী করে বাড়তি দামে তেল বিক্রি করতে না এ বিষয়ে বিশেষ নজর দেওয়া হচ্ছে। তবে বাজারে গিয়ে বাড়তি দামে তেল বিক্রি করতে দেখা যায়নি। সু-নির্দিষ্ট অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক এ বি এম আরিফুল ইসলাম বলেন, বাজার নিয়ন্ত্রনে রাখতে স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ সুদীজনদের নিয়ে মতবিনিময় সভা করা হচ্ছে। এছাড়া বাজারে দ্রব্য মুল্য নিয়ন্ত্রনে অভিযান ও মনিটরিংয়ে সহযোগিতা করে যাচ্ছেন মির্জাপুর সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন ফাহিম আহমেদ, মির্জাপুর থানার অপিসার ইনচার্জ মো. মোশারাফ হোসেন, উপজেলা সহকারী কমিশনার ভুমি ও পৌরসভার প্রশাসক মাসুদুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সুভাশিস কর্মকার, উপজেলা কৃষি অফিসার মাহমুদা খাতুন, উপজেলা মৎস কর্মকর্তা ফারহা নাহিন, উপজেলা খাদ্য কর্মকর্তা রেবেকা সুলতানা, সমাজ সেবা কর্মকর্তা মোবারক হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কহিনুর ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।
অপর দিকে টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক বলেন, টাঙ্গাইলের মির্জাপুর, বাসাইল, সখীপুর, দেলদুয়ার, নাগরপুর, টাঙ্গাইল সদর, কালিহাতি, ভুয়াপুর, গোপালপুর, ঘাটাইল, মধুপুর ও ধনবাড়িসহ প্রতিটি উপজেলায় খাদ্য সামগ্রীসহ পন্যের যাতে কোন প্রকার ঘাটতি না হয় এবং কোন কালবাজারি যাতে পন্য সামগ্রী বেশী দামে বিক্রি করতে না পারে সে জন্য ট্যাক্্রফোর্স গঠন করে বাজার মনিটরিং করা হচ্ছে। প্রতিটি উপজেলায় নির্বাহী াফিসার ও সহকারী কমিশনার ভুমিসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন বাজার নিয়ন্ত্রণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। এখন পর্যন্ত কোথাও কোন বাড়তি দামে পন্য বিক্রির খবর পাওয়া যায়নি।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপরে প্রিয় দল ব্রাজিলের পতাকা উড়াতে গিয়ে ছাঁদ থেকে পড়ে যুবকের মৃত্যু

    মির্জাপুরে পুকুর খননের নামে মাটি বিক্রি হুমকির মুখে নির্বাহী অফিসারের কার্যালয়সহ পাকা ঘরবাড়ি

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *