মির্জাপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রস্তুতিমুলক সভা

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রস্তুতিমুলক সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার উপজেলা প্রশাসন এ প্রস্তুতিমুলক সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক এ বি এম আরিফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভুমি ও পৌরসভার প্রশাসক মাসুদুর রহমান, মির্জাপুর থানার উপপরিদর্শক শাহ মিরাজ, পৌর বিএনপির সভাপতি মো. হযরত আলী মিঞা, জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, গোড়াই ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কামরুজ্জামান, সাংবাদিক মীর আনোয়ার হোসেন টুটুল ও শামসুল ইসলাম সহিদ প্রমুখ। প্রস্তুতিমুলক সভায় উপজেরা প্রশাসনের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ছাড়াও জনপ্রতিনিধি, সুশিল সমাজের নেতৃবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপরে প্রিয় দল ব্রাজিলের পতাকা উড়াতে গিয়ে ছাঁদ থেকে পড়ে যুবকের মৃত্যু

    মির্জাপুরে পুকুর খননের নামে মাটি বিক্রি হুমকির মুখে নির্বাহী অফিসারের কার্যালয়সহ পাকা ঘরবাড়ি

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *