মির্জাপুরে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিল নবাগত শিক্ষকদের সংবর্ধনা

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে বাংলাদেশ শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার মাহফিল ও সদ্য যোগদানকৃত সহকারী শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মির্জাপুর উপজেলা শাখার উদ্যোগে মির্জাপুর এস কে পাইলট উচচ বিদ্যালয় প্রাঙ্গনে ইফতার ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক এ বি এম আরিফুল ইসলাম। এ সময় উপজেলা শিক্ষা অফিসার জান্নাতুল ফেরদৌস জান্নাত, সহকারী শিক্ষা অফিসারবৃন্দ, উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফরিদুল ইসলাম, মির্জাপুর এস কে পাইরট উচচ বিদ্যালয়ের প্রধান শিক্ষখ মো. সুলতান উদ্দিন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. মাজাহরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ, পিটিআই সুপার টাঙ্গাইলের প্রতিনিধি আশরাফুল ইসলাম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মির্জাপুর উপজেলা শাখার সভাপতি, মো. মঞ্জুর কাদের, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, সিনিয়র সহসভাপতি ও কেন্দ্রীয় নেতা দেওয়ান আজাদুর রহমান আজাদ, শিক্ষক নেতা মো. ফরহাদ হোসেন, মো. দেলোয়ার হোসেন, প্রধান শিক্ষক শহিদুল্লাহসহ বিভিণœ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দুই শতাধিক প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকসহ সংবর্ধিত ২৫ জন শিক্ষক।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে মেধা-বিজ্ঞান-উদ্বাভনী প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ

    মির্জাপুরে প্রধান শিক্ষকের মাতার মৃত্যুতে শোকসভা

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *