মির্জাপুরে সুফলভোগী নারী-পুরুষের মাঝে বিনামুল্যে সেলাই মেশিন ও নলকুপ বিতরণ

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তিন নম্বর ফতেপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের সুফলভোগি অসহায় দরিদ্রদের মাঝে বিনামুল্যে সেলাই মেশিন ও গভীর নলকুপ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২০ মার্চ) ফতেপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সুফলভোগিদের মাঝে বিনামুল্যে সেলাই মেশনি ও গভীর নলকুপ তিবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক এ বি এম আরিফুর ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ও তিন নম্বর ফতেপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুভাশিষ কর্মকার। এ সময় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আবুল কাশেম খান, তিন নম্বর ফতেপুর ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের মেম্বারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক এ বি এম আরিফুল ইসলাম এবং উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ও তিন নম্বর ফতেপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুভাশিষ কর্মকার ২০২৪-২০২৫ অর্থ বছরের রাজস্ব খাতের আওতায় ফতেপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের সুফলভোগি ১৫ জন নারীর মাঝে সেলাই মেশিন এবং ৮ জন পুরুষের মাঝে গভীর নলকুপ বিনামুল্যে বিতরণ করা হয়।

 

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে মেধা-বিজ্ঞান-উদ্বাভনী প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ

    মির্জাপুরে প্রধান শিক্ষকের মাতার মৃত্যুতে শোকসভা

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *