মির্জাপুরে নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে মায়ের মামলায় পিতা গ্রেফতার

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে নিজের শিশু কন্যা (১১) কে ধর্ষণের অভিযোগে মায়ের দায়ের করা মামলায় পিতাকে গ্রেফতার করেছে র‌্যাব। পরে র‌্যাব সদস্যরা তাকে মির্জাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। শিশুটি একটি মাদ্রাসার ৫ম শ্রেনীর ছাত্রী। টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই শিল্পাঞ্চলের গোড়াই নাজিরপাড়া এলাকায় এ অমানবিক ঘটনাটি ঘটেছে।
আজ শুক্রবার মির্জাপুর থানা পুলিশ জানায়, ধর্ষকের নাম মোজাম্মেল হোসেন (৩৩)। তার গ্রামের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায়। মোজাম্মেল হোসেন পেশায় একজন সিএনজি চালক এবং তার স্ত্রী গোড়াইতে একটি পোষাক কারখানায় নারী শ্রমিক হিসেবে কর্মরত। স্ত্রী ও এক কন্যাকে নিয়ে গোড়াই এলাকার আশরাফ আলীর বাড়িতে ভাড়া বাসায় থাকতেন। কয়েক দিন পুর্বে শিশুর মা কন্যাকে বাসায় রেখে কারখানায় কাজে যান। এই সুযোগে পাষন্ড পিতা বাসায় কন্যাকে একা পেয়ে ধর্ষণ করে। ধর্ষনের পর শিশুটি অসুস্থ্য হলে ঘটনাটি তার মাকে জানায়। পরে তার মা গত ৫ এপ্রিল মির্জাপুর থানায় মামলা দায়ের করেন। মামলার পর মোজাম্মেল হোসেন পালিয়ে যায়। গতকাল ১৭ এপ্রিল র‌্যাব-৭ এর একটি টিম অভিযান চালিয়ে ধর্ষক মোজাম্মেল হোসেনকে ফেনী থেকে গ্রেফতার করে মির্জাপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করেন।
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, একজন বাবা এত জগন্য হতে পারে এটা আমার জানা ছিল না। শিশুর মায়ের ধর্ষনের মামলার পর পাষন্ড পিতা মোজাম্মেলকে র‌্যাব-৭ এর একটি টিম ফেনী থেকে গ্রেফতারের পর আমাদের কাছে হস্তান্তর করেন। জিজ্ঞাসাবাদে তিনি মেয়েকে ধর্ষণের কথা স্বীকার করেছেন। আজ শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠনো হয়েছে।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে সাংবাদিক জাহাঙ্গীরের মাতা জাহিরন নেছার ইন্তোকল

    মির্জাপুরে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজে নবীন বরণ অনুষ্ঠান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *