মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বানাইল ও আনাইতারা ইউনিয়নে বিলুপ্তপ্রায় দুই হাজার দেশীয় ফলজ বৃক্ষের চারা বিনামুল্যে বিতরণ করা হচ্ছে। বিশ^ পরিবেশ দিবস ও বৃক্ষ রোপন সপ্তাহ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিনের উদ্যোগে বিলুপ্তপ্রায় দেশীয় ফলজ বৃক্ষের চারা বিনামুল্যে বিতরণ করা হচ্ছে বলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সুত্র জানিয়েছে। আজ মঙ্গলবার বানাইল ও আনাইতারা ইউনিয়নের দুটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন, উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার পাল, বানাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী ও আনাইতারা ইউনিয়নের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল ময়নাল হকসহ স্থানীয় সুধীজন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন বলেন, পরিবেমের ভারসাম্য রক্ষা এবং গ্রামে গ্রামে বিভিন্ন প্রজাতির গাছ রোপনের লক্ষে উপজেলার ১৪ ইউনিয়নের নারী পুরুষ এবং শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে বিলুপ্তপ্রায় দেশীয় ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।
মির্জাপুরে বানাইল ও আনাইতারা ইউনিয়নে বিলুপ্তপ্রায় ফলজ বৃক্ষের চারা বিতরণ
মির্জাপুরে জনবান্ধব এসিল্যান্ডের বদলীর আদেশ প্রত্যাহারের দাবীতে মানব বন্ধন প্রতিবাদ সমাবেশ
মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে প্রশাসনের একজন জনবান্ধব কর্মকর্তা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম বুলবুলের বদলী আদেশ প্রত্যাহার ও একই কর্মস্থলে পুনবহালের দাবীতে মানব বন্ধন করে প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসি। আজ সোমবার (৫ জুন) বেলা এগাটায় মির্জাপুর উপজেলা পরিষদ চত্বরের মুক্তির মঞ্চের সামনে আমরা মির্জাপুরবাসি নামে একটি সংগঠন ও এলাকাবাসি মানব বন্ধন কর্মসুচী পালন করে প্রতিবাদ সমাবেশ করেছে। মানব বন্ধন শেষে বক্তাগন অনতিবিলমে এসিল্যান্ড মো. আমিনুল ইসলাম বুলবুলের বদলী আদেশ প্রত্যাহার এবং এই কর্মস্থলে পুনবহালের দাবী জানিয়েছেন। মানব বন্ধন শেষে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মো. আবু রায়হান সিদ্দিকী, তিন নং ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রউফ মিয়া ও এগার নং আজগানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল কাদের সিকদার প্রমুখ।
উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিস সুত্র জানায়, ২০২২ সালের ১৩ এপ্রিল মো. আমিনুল ইসলাম বুলবুল মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন। তিনি মির্জাপুরে যোগানের পর থেকেই ভূমি অফিসের আমুল পরিবর্তন শুরু হয়। অল্প দিনের মধ্যে তিনি শিক্ষার প্রসার, মাদক নির্মুল, অভৈধ মাটি কাটা বন্ধ, বাল্য বিবাহ প্রতিরোধসহ সামাজিক বিভিন্ন কর্মকান্ডসহ সরকারের রাজস্ব আদায়ে গুরুত্বপুর্ন ভূমিকা পালন করেন। জনগনের কাছে তিনি একজন জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেন। গত ২৫ মে ঢাকা বিভাগীয় কমিশনারের পক্ষে সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব) মো. আতিকুল ইসলাম স্বাক্ষরিত আদেশে আমিনুল ইসলাম বুলবুলকে টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় বদলী করা হয়।
মির্জাপুরে বৃক্ষরোপন সপ্তাহে ইউএনওর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ বৃক্ষের চারা বিতরণ
মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে বৃক্ষ রোপন কর্মসুচীর আওতায় জাতীয় বৃক্ষরোপন সপ্তাহ উপলক্ষে উপজেলার আজগানা ইউনিয়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিলুপ্তপ্রায় দেশীয় ফলজ বৃক্ষের চারা বিনামুল্যে বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিনের উদ্যোগে গতকাল রবিবার (৪ জুন) আজগানা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বিলুপ্তপ্রায় দেশীয় ফলজ বৃক্ষের চারা শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে বিতরণ করেছেন বলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সুত্র জানিয়েছে। এ উপলক্ষে আজগানা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আলেচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু।
উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান অতিথি মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা ও মো. আজাহারুল ইসলাম আজাহার, আজগানা ইউনয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল কাদের সিকদার এবং উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার পাল প্রমুখ। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং এলাকার নারী পুরুষের মাঝে বিলুপ্তপ্রায় দেশীয় ফলজ বৃক্ষের চারা তুলে দেন অতিথিবৃন্দ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন বলেন, দিন দিন ফলজ বৃক্ষ হারিয়ে যাচ্ছে। বর্তমান সময়ে অধিকাংশ ছেলে মেয়ে দেশীয় প্রজাতির ফলজ বৃক্ষের চারা চিনতে ও নাম বলতে পারে না। পরিবেশ বান্ধব ও পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বিলুপ্তপ্রায় সকল প্রজাতির ফলজ বৃক্ষের চারা উপজেলার মহেড়া, জামুর্কি, ফতেপুর, বানাইল, আজগানা, ওয়ার্শি, ভাতগ্রাম, ভাওড়া, বহুরিয়া, লতিফপুর, গোড়াই, আজগানা, তরফপুর ও বাঁশতৈল ইউনিয়নে বিতরণ করা হবে। এ লক্ষ নিয়ে বিভিন্ন ইউনিয়নে ১৪ হাজার বিলুপ্তপ্রায় বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষের চারা রোপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সাংবাদিক সহিদের পিতা আব্দুল লতিফ মিয়ার ইন্তেকাল
মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুর প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক দেশ রুপান্তর পত্রিকার সাংবাদিক শামসুল ইসলাম সহিদের পিতা এ্যাড. আব্দুল লতিফ মিয়া (৭৮) আজ রবিবার (৪ জুন) সকালে টাঙ্গাইলের বাসায় ইন্তেকাল করেছেন। (ইন্না নিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন)। তিনি বেশ কিছু দিন ধরে শারীরিক সমস্যা ও লিভার সিরোসিস রোগে ভুগতে ছিলেন।
তার পারিবারিক সুত্র জানায়, আব্দুল লতিফ মিয়ার পিতার নাম মৃত আব্দুল হান্নান মিয়া। গ্রামের বাড়ি মির্জাপুর উপজেলার ৬ নং আনাইতারা ইউনিয়নের চরবিলসা গ্রামে। চাকুরীর সুবাদে পরিবার নিয়ে মির্জাপুর পৌরসভার পুষ্টকামরী গ্রামে স্থায়ী ভাবে বসবাস করতেন। তিনি একাধারে শিক্ষানুরাগী, সমাজ সেবক ও সাংস্কৃতিক সংগঠক, মির্জাপুর এস কে পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সাবেক সভাপতি, শহীদ ভাবনী প্রসাদ সাহা সরকারী কলেজের জিপি বোর্ডের সাবেক সদস্য, কেন্দ্রীয় সমবায় সমিতি লি. এবং কেয়ার বাংলাদেশ এনজিওতে চাকুরী করেছেন। আইন পেশার পাশাপাশি তিনি দেশের স্বনামধন্য বেসরকারী এনজিও সোসাইটি ফর সোস্যাল সার্ভিস (এস এস এস) এর পরিচালক হিসেবে মৃত্যুর পুর্ব পর্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন। তিন ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার বড়। মৃত্যুকালে তিনি তিন পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আজ রবিবার বাদ আসর মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদে নামাজে জানাজা শেষে পুষ্টকামুরী গ্রামের সামাজিক কবরস্থানে যথাযোগ্য মর্যাদায় তাকে দাফন করা হয়েছে।
এদিকে সমাজ সেবক ও শিক্ষানুরাগী আব্দুল লতিফ মিয়ার মৃত্যুতে টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক গণপরিষদ সদস্য ও একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধো ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ, সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন, এসির্যান্ড মো. আমিনুল ইসলাম বুলবুল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারণ সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত, পৌরসভার মেয়র সালমা আক্তার, জাতীয় পার্টির সভাপতি সাবেক ভিপি আবু আহমেদ, বেসরকারী এনজিও সোসাইটি ফর সোস্যাল সার্ভিস (এস এস এস) এর নির্বাহী পরিচালক আব্দুল হামিদ ভূইয়া, টাঙ্গাইল প্রেস ক্লাব, মির্জাপুর প্রেস ক্লাব, মির্জাপুর রিপোর্টার্স ইউনিটি ও মির্জাপুর জাতীয় সাংবাদিক সংস্থার সাংবাদিকগন তার আত্তার মাগফেরাত কামনায় গভীর শোক এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মির্জাপুরে জামুর্কি-ওয়ার্শি ইউনিয়নে বিলুপ্তপ্রায় দুই হাজার দেশীয় ফলজ বৃক্ষের চারা বিতরণ
মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কি ও ওয়ার্শি ইউনিয়নে আজ শনিবার (৩ জুন) উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিনের উদ্যোগে বিলুপ্তপ্রায় ১৪ হাজার দেশীয় ফলজ বৃক্ষের চারা বিনামুল্যে বিতরণ করা হয়েছে। দুটি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি। উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিনের সভাপতিত্বে দুটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান অতিথি খান আহমেদ শুভ এমপি, জামুর্কি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডি এ মতিন, ওয়ার্শি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম মল্লিক হুরমহল, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এএসএম মোজাহিদুল ইসলাম মনির, মো. সিরাজ মিয়া ও সাংগঠনিক সম্পাদক মো. আমিনুর রহমান আকন্দ। পরে বিভিন্ন এলাকা থেকে আসা নারী পুরুষদের মাঝে বিলুপ্তপ্রায় দেশীয় ফলজ বৃক্ষের চারা তুলে দেন অতিথিবৃন্দ। উল্লেখ্য যে, আর আগে গত বৃহস্পতিবার এবং শুক্রবার উপজেলার ভাওড়া ও গোড়াই ইউনিয়নে পৃথক দুটি অনুষ্ঠানে সংসদ সদস্য খান আহমেদ শুভ এমপির উপস্থিতিতে দুই হাজার বিলুপ্তপ্রায় দেশীয় ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন বলেন, পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নে নারী পুরুষদের মাঝে বিনামুল্যে বিলুপ্তপ্রায় দেশীয় ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হবে।
মির্জাপুরে রাস্তার নির্মানে কাজের ভিত্তি প্রস্তর করলেন এমপি শুভ
মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে আইআরআইডিপি-৩ প্রকল্পের আওতায় গুরুত্বপুর্ন একটি রাস্তা নির্মান কাজের ভিত্তি প্রস্তর করেছেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি। আজ শনিবার (৩ জুন) উপজেলার কাশেম ড্রাইসেল বটতলা আর এইচডি ভায়া লতিফপুর কুড়াতলী সড়ক ( হাটুভাঙ্গা-সখীপুর সড়ক হতে) মোক্তার হাজীর বাড়ি পর্যন্ত ৫৪০০ মি-৬৩০০ মি. উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর করা হয়। ভিত্তি প্রস্তর শেষে কুড়াতলী নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে অভিভাবক ও মা সমাবেশে যোগদেন খান আহমেদ শুভ এমপি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান অতিথি খান আহমেদ শুভ এমপি, আজগানা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী মোক্তার আলী সিদ্দিকী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ মল্লিক, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি এএসএম মোজাহিদুল ইসলাম মনির, মো. সিরাজ মিয়া ও সাংগঠনিক সম্পাদক মো. আমিনুর রহমান আকন্দ প্রমুখ।
মির্জাপুরে ওয়ার্শিতে সানির নির্বাচনী মতবিনিময় জনসভা
মীর আনোয়ার হোসেন টুটুল
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টাঙ্গাইল-০৭ মির্জাপুর আসন থেকে এমপি হিসেবে মনোনয়ন প্রত্যাশী মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীল সদস্য রাফিউর রহমান খান ইউসুফজাই সানি দলীয় নেতাকর্মীদের নিয়ে ওয়ার্শি ইউনিয়নে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন। রাফিউর রহমান খান ইউসুঢজাই সানি মধূমতি ব্যাংকের স্পন্সর ডিরেক্টর এবং ইবিএল গ্রুপের চেয়ারম্যান। গতকাল শুক্রবার (২ জুন) উপজেলার ওয়ার্শি ইউনিয়নের নওগাঁ দক্ষিণপাড়া মাঠে বাদ জুমা এ মতবিনিময় সভায় স্থানীয় আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিতিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সুফল খানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান অতিথি ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী রাফিউর রজহমান খান ইউসুফজাই সানি, সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান ছিটু, সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম ও মাকসুদর রহমান খান ইউসুফজাই রেমন প্রমুখ।
মির্জাপুরে হুইল চেয়ার ও নগদ অর্থ পেল অসহায় পরিবার
মীর আনোয়ার হোসেন টুটুল
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এই প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের মির্জাপুরে মানবতায় আমরা স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে হুইল চেয়ার এবং নগদ অর্থ পেয়েছে দুঃস্থ্য ও অসহায় পরিবার। আজ শুক্রবার (২ জুন) পৌরসভার পুষ্টকামুরী এলাকায় আমনবায় আমরা সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ¦ আবুল কালাম আজাদ লিটনের অর্থায়নে অসহায়দের মাঝে হুইল চেয়ার এবং নগদ অর্থ বিতরণ করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয। অনুষ্ঠানে মির্জাপুর পৌরসভা এবং ১৪ ইউনিয়নের আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলহাজ¦ আবুল কালাম আজাদ লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি সৈয়দ ওয়াহিদ ইকবাল, সাধারণ সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত, সাংগঠনিক সম্পাদক মো. শামীম আল মামুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম এবং সাবেক ভিপি মো. আবু সাইদ মিয়া প্রমুখ। পরে বিভিন্ন এলাকা থেকে আসা প্রতিবন্ধি এবং অসহায় পরিবারের সদস্যদের মাঝে নগদ অর্থ তুলে দেওয়া হয়।
এ ব্যাপারে সংগঠনের প্রতিষ্ঠাতা আবুল কালাম আজাদ লিটন বলেন, আমনবতায় আমরা সংগঠনের মুল লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে সমাজের অসহায় পরিবারের পাশে দাড়ানো। দীর্ঘ দিন ধরে এই সংগঠন এবং সংগঠনের প্রতিটি সদস্য বিভিন্ন এলাকায় অসহায়দের পাশে দাড়িয়ে নানা ভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছে। উল্লেখ্য যে, আলহাজ¦ আবুল কালাম আজাদ লিটন মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি এবং হংকং শাখা আওয়ামীলীগের সভাপতি। তিনি টাঙ্গাইল-৭ মির্জাপুর নির্বাচনী এলাকায় জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে নৌকার টিকেট নিয়ে এমপি হিসেবে মনোনয়নপত্র পাওয়ার লক্ষে বিভিন্ন এলাকায় গনসংযোগ করে যাচ্ছেন।
মির্জাপুরে দুঃখীরাম রাজবংশী স্মৃতি ক্রীকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
মীর আনোয়ার হোসেন টুটুল
খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেলে খেলতে চল এই শ্লোগান নিয়ে আজ শুক্রবার (২ জুন) টাঙ্গাইলের মির্জাপুরে বরাটী নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয় মাঠে প্রাক্তন প্রধান শিক্ষক স্বর্গীয় দুঃখীরাম রাজবংশী স্মৃতি স্মরণে ক্রীকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা এ ক্রীকেট টুর্নামেন্টের আয়োজক ছিলেন।
ফাইনাল খেলায় উপজেলার উফুলকী পাকুল্যা একাদশ বনাম বাওয়ারকুমারজানি একাদশ অংশ গ্রহণ করে। চ্যাম্পিয়ন হয়েছে উফুলকী পাকুল্যা একাদশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীল সদস্য ও মধুমতি ব্যাংকের স্পন্সর ডিরেক্টর ও ইবিএল গ্রুপের চেয়ারম্যান রাফিউর রহমান খান ইউসুফজাই সানি। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জুলহাস উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক মীর আনোয়ার হোসেন টুটুল, সহকারী শিক্ষক মো. মোতালেব হোসেন, সজল কুমার মন্ডল, সঞ্জয় কুমার সাহা, সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, মো. মাকসুদুর রহমান খান ইউসুফজাই রেমন এবং বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে অতিভিৃন্দ খেলোয়াড়দের মাঝে পুরষ্কার তুলে দেন।
মির্জাপুরে ইউএনওর উদ্যোগে বিলুপ্তপ্রায় ১৪ হাজার দেশীয় ফলজ বৃক্ষের চারা বিনামুল্যে বিতরণ
মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে পরিবেশের ভারসাম্য রক্ষায় উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিনের উদ্যোগে বিলুপ্তপ্রায় ১৪ হাজার দেশীয় ফলজ বৃক্ষের চারা বিনামুল্যে বিতরণ করা হয়েছে। উপজেলার ১৪ ইউনিয়নের চেয়ারম্যান এবং মেম্বারদের মাধ্যমে বিভিন্ন গ্রামে নারী পুরুষদের মাঝে এসব ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিনের ব্যতিক্রমী এমন মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।
আজ বৃহস্পতিবার (১ জুন) উপজেলার ভাওড়া ইউনিয়নের কামারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে বিলুপ্তপ্রায় দেশীয় ফলজ বৃক্ষের চারা বিনামুল্যে বিতরণ উপলক্ষে সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি। উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিনের সভাপতিত্বে বৃক্ষের চারা বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মি. সঞ্চয় কুমার পাল, ভাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুদুর রহমান মাসুদ এবং উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. আমিনুর রহমান আকন্দ। পরে বিভিন্ন এলাকা থেকে আসা নারী পুরুষদের মাঝে বিনামুল্যে বিলুপ্তপ্রায় দেশীয় ফলজ বৃক্ষের চারা তুলে দেন অতিথিবৃন্দ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন বলেন, আমাদের দেশ থেকে দিন দিন দেশীয় ফলজ গাছ হারিয়ে যাচ্ছে। নতুন প্রজন্মের মাঝে বিলুপ্তপ্রায় ফলজ বৃক্ষের পরিচয় তুলে ধরাই হচ্ছে আমার মুল লক্ষ্য ও উদ্দেশ্য। স্থানীয় সংসদ সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান, বনবিভাগ, কৃষি অফিস, উপজেলা প্রশাসনের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের সহযোগিতায় ১৪ ইউনিয়নের নারী পুরুষদের মাঝে বিনামুল্যে বিলুপ্তপ্রায় দেশীয় ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হচ্ছে।

