বাংলা নিউজ
Sunday, April 19, 2026
Home Blog Page 35

মানুষের ভাগ্য উন্নয়ন ও দিন বদলে শেখ হাসিনার বিকল্প নেই—–মির্জাপুরে এমপি শুভ

মীর আনোয়ার হোসেন টুটুল
ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খান আহমেদ শুভ এমপি বলেছেন, মানুষের ভাগ্য উন্নয়ন ও দিন বদলের জন্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই। তিনি বলেন, শেখ হাসিনা ও আওয়ামীলীগ মানেই দেশের উন্নয়ন এবং জনগনের ভাগ্যের পরিবর্তন। আওয়ামীলীগ টানা ১৫ বছর ক্ষমতায় থাকায় দেশের যে উন্নয়ন হয়েছে স্বাধীনতার ৫৩ বছরেও তা হয়নি। শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মাট বাংলাদেশে রুপান্তর, বঙ্গবন্ধু ট্যানেল, রুপপুর পারমানিবক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, পদ্মা সেতু নির্মান, ঢাকায় অত্যাধুনিক মেট্রো রেল প্রকল্প চালু, শিক্ষা প্রতিষ্ঠানে বহুতল ভবন নির্মান, বিদ্যুৎ ব্যবস্থার আমুল পরিবর্তন ও উন্নয়ন, চিকিৎসা ও যোগাযোগসহ দেশে প্রতিটি সেক্টরে সুষম উন্নয়ন হয়েছে। ফলে দেশ আজ স্বয়ং সম্পুর্ন এবং বিদেশীদের কাছে ধর্না ধরতে হয় না। উন্নয়নের ধারা অব্যাহৃত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের মাধ্যমে আওয়ামীলীগ তথা নৌকাকে বিজয়ী করার জন্য এলাকাবাসিকে অনুরোধ জানান খান আহমেদ শুভ এমপি। তিনি আজ সোমবার টাঙ্গাইলের মির্জাপুরে পৌর আওয়ামীলীগ আয়োজিত পৌরসভার ৬ নং ওয়ার্ডে উঠান বৈঠক এবং ভাওড়া ইউনিয়নের হাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে চারতলা ভবনের ভিত্তি প্রস্তর ও মা সমাবেশের এই দুটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
বিকেলে উপজেলা পরিষদ চত্তরে উপজেলা পূজা উদয়াপন পরিষদের সভাপতি বিকাশ গোষ্মামীর সভাপতিত্বে উঠান বৈঠক ও মা সমাবেশে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান অতিথি খান আহমেদ শুভ এমপি, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. আমিনুর রহমান আকন্দ, পৌর আওয়ামীলীগের সভাপতি মো. হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক মো. আলম মিয়া, পৌর কাউন্সিলর আব্দুর রাজ্জাক, আওয়ামীলীগ নেতা রমজান আলী ও আলমগীর হোসেন প্রমুখ।
অপর দিকে দুপুরে হাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে চারতলা ভবনের ভিত্তি ফলক অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান অতিথি খান আহমেদ শুভ এমপি, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি এএসএম মোজাহিদুল ইসলাম মনির ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল আলীম প্রমুখ।

মির্জাপুরে মহেড়া পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে গোয়েন্দা কর্মকর্তার মৃত্যু, তদন্ত কমিটি গঠন

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ কেন্দ্রের প্যাডেট গ্রাউন্ডে কামাল হোসেন (৪৬) নামে গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা মারা গেছেন। আজ রবিবার (১ অক্টোবর) মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের প্যাডেট মাঠে তিনি প্রশিক্ষরণকালে অসুস্থ্য হলে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। ঘটনার পর প্রশিক্ষনার্থী পুলিশ কর্মকর্তাদের মধ্যে নানা প্রশ্নসহ আতংক ছড়িয়ে পরেছে। গোয়েন্দা পুলিশ কর্মকর্তার মৃত্যুর পর ঘটনা তদন্তের জন্য চার সদস্য বিশিষ্ট্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গোয়েন্দা পুলিশের কর্মকর্তা কামাল হোসেনের পিতার নাম মোকছেদ আলী ফকির। গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার পাকডাল গ্রামে। তিনি বিবাহিত এবং তিন সন্তানের জনক। তিনি বরিশাল জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। তার ডিসি নম্বর ৪৪ এবং ব্যাচ নম্বর বিপি-৭৭৯৭০১৪৫২৪।
আজ রবিবার মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের কর্মকর্তাগন জানান, পুলিশ বিভাগের বিভিন্ন জেলা ইউনিটের ২২৩ জন এসআই ও এএসআই ৬ মাস ব্যাপি মৌলিক প্রশিক্ষণের জন্য গত ১৪ এপ্রিল মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে আসেন। আজ রবিবার (১ অক্টোবর) ছিল প্রশিক্ষণার্থীদের চুড়ান্ত পরীক্ষা। প্রথম পরীক্ষায় এক কিলোমিটার দৌড়ানোর পর কামাল হোসেন সফলতা অর্জন করেন। দ্বিতীয় পরীক্ষার জন্য অপেক্ষা করছিলেন। অপেক্ষারত অবস্থায় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। সেখানে কর্তব্যরত মেডিকেল টিম প্রাথমিক চিকিৎসা দিয়ে মির্জাপুর উপজেলার জামুর্কী সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই অভিযোগ করেছেন, মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে নানা অনিয়ম-দুর্নীতি রয়েছে। ট্রেনিং সেন্টারের বেশ কিছু পুলিশ কর্মকর্তা মোটা অংকের টাকার বিনিময়ে অনেক প্রশিক্ষনার্থীদের পাশ করিয়ে দেওয়া দেন। যাদের টাকা দেওয়ার মত অবস্থা নেই তাদের বিভিন্ন ভাবে প্রশিক্ষনের নামে হয়রানী করা হয়। কামাল হোসেনের মৃত্যু এর একটি কারন বলে তারা অভিযোগ করেন। তারা সুষ্ঠু তদন্তের দাবী জানিয়েছেন।
টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আলমগীর হোসেন বলেন, অচেতন অবস্থায় ওই পুলিশ সদস্যকে হাসপাতালে আনা হয়েছিলো। ইসিজি করার সময় তার মৃত্যু হয়। রিপোর্ট থেকে জানা গেছে কামাল হোসেনের শারীরিক নানা সমস্যসহ হার্টের সমস্যা ছিল।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম জানিয়েছেন, মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণরত অবস্থায় এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। আইনী প্রক্রিয়া শেষে তার মৃতদেহ পরিবারের কাছে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ডেন্ট উপ পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. নজরুল ইসলাম এনডিসির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, দক্ষ পুলিশ বাহিনী গড়ে তুলতে যথাযত নিয়ম কানুন মেনেই এখানে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণরত অবস্থায় কামাল হোসেন হঠাৎ অসুস্থ্য হয়ে পরেন। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। কামাল হোসেনের মৃত্যুতে পুলিশ বাহিনীর সদস্যগন তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সরকারের পক্ষ থেকে তার পরিবারকে সার্বিক সহযোগিতা দেওয়া হবে বেল তিনি জানিয়েছেন। প্রশিক্ষণ কেন্দ্রে কোন গাফিলতি ছিল কিনা ঘটনার তদন্তের জন্য অতিরিক্ত ডিআইজি আশফাকুল আলমকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ময়না তদন্তের পর তার লাশ যথাযোগ্য মর্যাদায় গ্রামের বাড়ি পটুয়াখালি জেলার বাউফল উপজেলার পাকডাল গ্রামে পাঠানো হয়েছে। রাতেই তার লাশ দাফন করা হয়েছে।

দারুল মুত্তাক্বীনের বার্ষিক শিক্ষাবৃত্তি পরিক্ষা ২০২৩ অনুষ্ঠিত

শুক্রবার ২৯ সেপ্টেম্বর টাঙ্গাইলের সখিপুর উপজেলার তক্তারচালা দাখিল মাদরাসায় অনুষ্ঠিত হয় দারুল মুত্তাক্বীনের বার্ষিক শিক্ষাবৃত্তি পরিক্ষা ২০২৩ । দ্বিতীয় বারের মতো শিক্ষাবৃত্তি পরীক্ষায় ১৬ টি প্রতিষ্ঠানের ২০৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

যে সকল শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষাবৃত্তিতে অংশগ্রহণ করেছে
আব্দুর নূর সালাফী মাদ্রাসা, দরানী পাড়া উচ্চ বিদ্যালয়, নাকশালা জমির উদ্দিন উচ্চ বিদ্যালয়, কামালিয়াচালা আলীম মাদ্রাসা, হতেয়া হাজী হাফীজ উদ্দিন উচ্চ বিদ্যালয় ,তক্তারচালা দাখিল মাদ্রাসা, সাকসেস ক্যাডেট স্কুল,বি.এ.এফ শাহীন স্কুল এন্ড কলেজ,নলুয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা,রফিক রাজু ক্যাডেট স্কুল, আল মানার ক্যাডেট একাডেমি, পাথরঘাটা উচ্চ বিদ্যালয়, ইউরেকা মডেল স্কুল,পাথরঘাটা দাখিল মাদ্রাসা,তক্তারচালা সবুজ বাংলা উচ্চ বিদ্যালয়,চাকদহ ইসলামিয়া দাখিল মাদরাসা।

সংগঠনের সভাপতি আশিকুর রহমান জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশে কাজ করে যাচ্ছে ‘দারুল মুত্তাক্বীন ফাউন্ডেশন’। ‘শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য দ্বীন শিক্ষা, প্রচার-প্রসার ও কল্যাণকর কাজই হোক আমাদের একমাত্র লক্ষ্য’ এই মর্মে তারা নানা সময় নানা কর্মসূচি নিয়ে থাকে।

এটি ফাউন্ডেশনের একটি নিয়মিত বার্ষিক কার্যক্রম যার মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কল্যাণমূলক জ্ঞানার্জনে উৎসাহ প্রদান ও তাদের মেধা বিকাশের সুযোগ দেয়া হয়।

এই শিক্ষাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে শিক্ষার্থীরা উচ্চতর শিক্ষা, বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নের ধরন জানতে পারবে৷ পাশাপাশি সেই সকল পরীক্ষায় অংশগ্রহণের ভীতি দূর হবে।

এছাড়াও সংগঠনের মাধ্যমে নিম্নোক্ত কাজগুলো চেষ্টা অব্যাহত রেখেছে:
শিক্ষা কার্যক্রম (শিক্ষাবৃত্তি, বিভিন্ন প্রতিযোগিতা)। ব্লাড ব্যাংক (ব্লাড ডোনেশন)।
দরিদ্রদের স্বাবলম্বীকরণ। প্রতি ঈদে অভাবীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ)। বৃক্ষরোপণ/সাদাকায়ে জারিয়া কর্মসূচি।
এছাড়াও নৈতিক ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম করে থাকে।

মির্জাপুরে তরফপুর ইউনিয়নে তিনটি রাস্তার নির্মান কাজের ভিত্তি প্রস্তর করলেন এমপি শুভ

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে তরফপুর ইউনিয়নে জনগনের চলাচলের জন্য তিনটি রাস্তার নির্মান কাজের ভিত্তি প্রস্তর করেছেন খান আহমেদ শুভ এমপি। আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) তিনি এ রাস্তার ভিত্তি প্রস্তর করেন। এ উপলক্ষে তরফপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও এর সহযোগি পৃথক পৃথক আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খান আহমেদ শুভ এমপি। রাস্তা তিনটি হচ্ছে তরফপুর- সিটমামুদপুর রাস্তা, পাথরঘাটা বাজার- তরফপুর ইউপিসি রাস্তা এবং পাথরঠাঘা উপজেলা রাস্তা-তরফপুর আশ্রয়ন কেন্দ্র রাস্তা। এ সময় উপজেলা প্রকৌশলী মো. আরিফুর রহমান, তরফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজিজ রেজা, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নাজিম উদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি এএসএম মোজাহিদুল ইসলাম মনির, মো. সিরাজ মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. আমিনুর রহমান আকন্দ, এমপির ব্যক্তিগত সহকারী ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মীর আসিফ অনিক, আওয়ামীলীগ ইজ্জত আলী জনিসহ আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মির্জাপুরে প্রাথমিক বিদ্যালয়ের ৭০ হাজার সরকারী বই নিয়ে ট্রাক উল্টে পুকুরে

মীর আনোয়ার হোসেন টুটুল
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৭০ হাজার সরকারি বই নিয়ে একটি ট্রাক পুকুরে পরে বিপুল সংখ্যক বই নষ্ট হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ২০২৪ সালের জন্য বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য বিনামুল্যে এ বই বিতরনের জন্য এ বই আনা হয়েছিল। আজ বুধবার (২০ সেপ্টেম্বর) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পৌরসভার আলহাজ¦ শফিউদ্দিন মিঞা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গুদামে বই নেওয়ার সময় এ ঘটনা ঘটেছে।
মির্জাপুর উপজেলা রপ্রাথমিক শিক্ষা অফিস সুত্র জানায়, ২০১৪ শিক্ষা বর্ষের জন্য মির্জাপুর উপজেলার ১৭০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য প্রায় এক লাখ ৬০ হাজার বইয়ের চাহিদা রয়েছে। আজ বুধবার সকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় থেকে প্রায় ৭০ হাজার বই নিয়ে একটি ট্রাক ঢাকা থেকে মির্জাপুরে আসে। উক্ত বইগুলো রাখার জন্য মির্জাপুর পৌরসভার এক নং ওয়ার্ডের পুষ্টকামুরী আলহাজ¦ শফিউদ্দিন মিঞা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গুদামে রাখার জন্য ট্রাকটি যাওয়ার সময় রাস্তা ভেঙ্গে পুকুরে পরে যায়। অল্পের জন্য রক্ষা পেয়েছে চালকসহ হেলপার এবং পাশের দোকানদার। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন, প্রাথমিক শিক্ষা অফিসার মো. শরীফ উদ্দিন এবং মির্জাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বেলায়েত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে মির্জাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শরীফ উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ফায়ার সার্ভিসের সহযোগিতায় বই নিয়ে উল্টে পরা ট্রাক ও নষ্ট হয়ে যাওয়া বইগুলোর উদ্ধার কাজ চলছে।

মির্জাপুরে উপজেলা পরিষদ ও মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা পরিষদ ও মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুটি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু। উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম, এসিল্যান্ড সুচী রানী সাহা, ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম, উপজেলা প্রকৌশলী মো. আরিফুর রহমান, কৃষি অফিসার সঞ্জয় কুমার পাল এবং ইউপি চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সাংবদিকগন উপস্থিত ছিলেন।

মির্জাপুরে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে স্থানীয় সরকার দিবস পালিত

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে র‌্যালি ও আলোচনা সভার মধ্য প্রথম বারের মত স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। আজ সোমবার উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। সকালে উপজেলা পরিষদ চত্তরে র‌্যালির উদ্ধোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীল এনায়েত হোসেন মন্টু, ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম, এসিল্যান্ড সুচী রানী সাহা, ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম, উপজেলা প্রকৌশলী মো. আরিফুর রহমান, কৃষি অফিসার সঞ্জয় কুমার পাল এবং ইউপি চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম। অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান এবং সাংবদিকগন উপস্থিত ছিলেন।

মির্জাপুরে ডেঙ্গু সচেতনা ও এডিস মশা নিয়ন্ত্রনে এনজিও সমন্ময় কমিটির উদ্যোগে র‌্যালি

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে ডেঙ্গু সচেতনা ও এডিস মশা নিয়ন্ত্রনে এনজিও সমন্ময় কমিটির উদ্যোগে র‌্যালি ও আরোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার র‌্যালিটি উপজেলা পরিষদ চত্তর থেকে বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ কওে পুরাতন বাস স্টেশনের পুর্ব পাশে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, মির্জাপুর উপজেলা এম আর এ সনদপ্রাপ্ত এনজিও সমন্ময় কমিটির সভাপতি মাখন মিয়া, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, দে সুধীর চন্দ ও উত্তম কুমার সাহা প্রমুখ।

মির্জাপুরে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি জরিপ সম্পাদক সমির

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি মির্জাপুর উপজেলা শাখার ১৭ সদস্য বিশিষ্ট্য নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মির্জাপুর লাজ ফার্মার মো. জাহিদুল ইসলাম জরিপ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কালিবাড়ি রোডের কালি মেডিকেল হলের সমির বণিক।
কমিটির অপর সদস্যরা হলেন, মো. দুলাল মিয়া, আলমগীর হোসেন, মো. শহিদ মিয়া, সারোয়ার্দী টুটুল, মানিক সুত্রধর, রঞ্জন বণিক, কাজী রাইয়ান বাবু, দেওয়ান জসিম উদ্দিন, নুরুল হক, যোবায়ের হোসেন, মোজাম্মেল হোসেন, আতোয়ার রহমান. আব্দুস সবুর, শামীম মোল্লা ও কামরুল হোসাইন।
আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক সমির বণিক বলেন, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. মনির আহমেদ মনা এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. এনামুল হক শাহিনসহ নেতৃবৃন্দ মির্জাপুর উপজেলা শাখার কমিটি অনুমোদন দিয়েছেন।

ইনফনিক্সিরে র্চাজ-আপ বাংলাদশে কনর্সাট: শরিোনামহীনে মাতলনে ক্রকিটে ফ্যানরা

 

ঢাকা, ১১ সপ্টেম্বের ২০২৩: শরিোনামহীনরে ‘আবার হাসমিুখ’, ‘ক্যাফটেরেয়িা’, ‘এই অবলোয়’-এর মতো বখ্যিাত সব গানে মতেছেলিনে বাংলাদশে ক্রকিটেপ্রমেীরা। তারুণ্যরে উচ্ছ্বাস নয়িে শষে হয় ইনফনিক্সিরে র্চাজ-আপ বাংলাদশে কনর্সাটরে জাদুকরী সঙ্গীত সন্ধ্যা। টাইগারদরে অনুপ্ররেণা জোগাতে আয়োজন করা কনর্সাটে হলর্ভতি শত শত ক্রকিটে ও সঙ্গীত অনুরাগীরা শষে মুর্হূত র্পযন্ত অনুষ্ঠানটি উপভোগ করনে।
শতশত ভক্তদরে এক ছাদরে নচিে নয়িে এসে তাসকনিসহ এশয়িা কাপে অংশ নওেয়া টাইগারদরে উজ্জীবতি করতে আয়োজন করা হয় ইনফনিক্সি নোট ৩০ সরিজি প্রজেন্টেস র্চাজ-আপ বাংলাদশে কনর্সাট। র্সাবকি আয়োজনে ছলি এসনে। বারবার ‘র্চাজ-আপ বাংলাদশে’ স্লোগান উচ্চারণরে মাধ্যমে অনুষ্ঠানরে সঞ্চালক জুলহাজ জুবায়রে এবং উপস্থতি র্দশকরা কআেইবি মলিনায়তনে একটি অসাধারণ পরবিশে সৃষ্টি করনে।
জনপ্রয়ি ব্যান্ড ম্যানবটস, দ্য লং রোড, মরুভূমি এবং শরিোনামহীনরে চমৎকার পরবিশেনা ভক্তরা উপভোগ করনে। শরিোনামহীনরে বখ্যিাত গান ‘আবার হাসমিুখ’-এর মধ্য দয়িে কনর্সাট শষে হয়, আনন্দতি মন নয়িে বাড়ি ফরেনে র্দশকরা। আবার এরকম কনর্সাটরে আয়োজন করা হলে তারা যোগ দবেনে কি না এমন প্রশ্নরে উত্তরে তারা সমস্বরে বলে ওঠনে, “হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।”
অনুষ্ঠানরে অন্যান্য স্পন্সরদরে তালকিায় আছে এইচজ,ি ভশিন, টকেল্যান্ড, নওি, এএএনট,ি কএেসএমএল, ব্রুভানা, পোলার আইসক্রমি এবং লালস্তিা।
অল-রাউন্ড ফাস্ট র্চাজংি সুবধিাযুক্ত ইনফনিক্সি নোট ৩০ সরিজি বাজারে আসে গত জুলাই মাস।ে এই সরিজিে আছে দুটি মডলে — নোট ৩০ এবং নোট ৩০ প্রো। সইে মাসইে ফ্যানদরে জন্য বসুন্ধরা সটি’ির টগি ওর্য়াল্ডে ফাস্ট র্চাজ ফাস্ট ফান এবং স্টার সনিপ্লেক্সেে ফ্যান ইভন্টেসহ বশে কছিু আয়োজন করে ইনফনিক্সি।
সাশ্রয়ী মূল্যে অসাধারণ সব ফচিার এবং নোট ৩০ প্রো-র ওয়্যারলসে র্চাজংি প্রযুক্তরি কারণে সরিজিটি তরুণদরে কাছে অল্প সময়ে তুমুল জনপ্রয়ি হয়ে ওঠ।ে বাংলাদশেে নোট ৩০ প্রো র্স্মাটফোনরে দাম ২৭,৯৯৯ টাকা। এর সাথে ক্রতোরা বনিামূল্যে পাচ্ছনে ২,০০০ টাকা সমমূল্যরে একটি ওয়্যারলসে র্চাজার। নোট ৩০-র ৮ জবি+ি১২৮ জবিি এবং ৮ জবি+ি ২৫৬ জবি’ির দুটি র্ভাসন যথাক্রমে ১৮,৯৯৯ এবং ২৩,৯৯৯ টাকায় বাজারে পাওয়া যাচ্ছ।ে