বাংলা নিউজ
Sunday, April 19, 2026
Home Blog Page 38

মির্জাপুরে অষ্টম শ্রেণীর ছাত্র দীপ্ত তিন দিন ধরে নিখোঁজ

মীর আনোয়ার হোসেন টুটুল,
অষ্টম শ্রেণীর ছাত্র দীপ্ত সরকার (১৪) গত তিন দিন ধরে নিখোঁজ রয়েছে। দীপ্তকে ফিরে পেতে অসহায় পরিবার থানায় সাধারণ ডায়রী করেছেন। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বাগজান গ্রামে এ ঘটনা ঘটেছে। পরিবারে একমাত্র সন্তানকে না পেয়ে পুরো পরিবার ভেঙ্গে পরেছে।
আজ রবিবার (২০ আগস্ট) দীপ্তর বাবা প্রণব কান্তি সরকার জানায়, দীপ্ত ভাতগ্রাম কে আর এস ইন্সিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর একজন মেধাবী ছাত্র। গত ১৭ আগস্ট বৃহস্পতিবার স্কুল থেকে বাড়ি ফেরার পথে দীপ্ত নিখোঁজ হয়। দীপ্তকে ফিরে পেতে তার পরিবার বিভিন্ন স্থানে ছোটাছুটি করছেন। কোথায় কোন সন্ধান না পেয়ে গতকাল শনিবার (১৯ আগস্ট) মির্জাপুর থানায় সাধারণ ডায়রী করেছেন। দীপ্তকে ফিরে পাওয়ার জন্য পুলিশ প্রশাসনসহ সকলের নিকট জোর দাবী জানিয়েছেন।
এ ব্যাপারে মির্জাপুর থানায় যোগাযোগ করা হলে ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, একজন অষ্টম শ্রেণীর ছাত্র নিখোঁজ হওয়ার অভিযোগ পাওয়া গেছে। তাকে সন্ধানের জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সার্বিক চেষ্টা করা হচ্ছে।

মির্জাপুরে কুমুদিনী হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত দুই নারীর মৃত্যু

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই নারীর মৃত্যু হয়েছে। কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় বলে আজ রবিবার (২০ আগস্ট) হাসপাতাল সুত্র জানিয়েছেন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২৪ জন রোগী কুমুদিনী হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের মধ্যে ৬ জনের অবস্থা আশংকা জনক।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতরা হচ্ছেন মির্জাপুর উপজেলার চামারী ফতেপুর গ্রামের শরীফ হোসেনের স্ত্রী লাভলী বেগম (৩৯) এবং পাশ^বর্তী দেলদুয়ার উপজেলার দেউলিকান্দি গ্রামের নজরুল ইসলামের স্ত্রী রিজিয়া বেগম (৪১)।
কুমুদিনী হাসপাতাল সুত্র জানায়, গত তিন দিন পুর্বে ঐ দুই নারী সর্দি, প্রচন্ড জ¦র, শরীর ব্যথাসহ শারীরিক নানা সমস্যা নিয়ে কুমুদিনী হাসপাতালে ভর্তি হন। ডেঙ্গু পরীক্ষা করলে তাদরে পজিটিপ আসে। গতকাল শনিবার দিবাগত সন্ধায় রিজিয়া বেগম এবং রাত আড়াইটার দিকে লাভলী বেগম চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কুমুদিনী হাসপাতালেল চিকিৎসকগন জানিয়েছেন রিজিয়া বেগম শরীর ব্যথা, শ^াস কষ্ট ও জ¦রের পাশাপাশি হার্টের নানা সমস্যা ছিল। বর্তমানে ২৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন বলে হাসপাতালে ডেপুটি জেনারেল ম্যানেজার (এজিএম অপারেশন) অনিমেশ ভৌমিক লিটন জানিয়েছেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফরিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, উপজেলা সরকারী স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত চার জন রোগী ভর্তি রয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র, স্বাস্থ্য উপকেন্দ্র, কমিউনিটি ক্লিনিক এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্রে চিকিৎসক ও স্বাস্থ্য সহকারী মাঠ কর্মীগন ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত কাজ চিকিৎসা নিতে আসা সাধারণ লোকজনদের পরামর্শ দিয়ে যাচ্ছেন।

মির্জাপুরে মাধ্যমিক সহকারী প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সহকারী প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। আজ শুক্রবার (১৮ আগস্ট) উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ভবন মিলনায়তনে টাঙ্গাইল জেলা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সহকারী প্রধান শিক্ষক সমিতির নেতৃবৃন্দের উপস্থিতিতে তিন বছরের জন্য মির্জাপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছ। এ উপলক্ষে সহকারী প্রধান শিক্ষখদের নিয়ে আজ শুক্রবার সকাল দশটায় সাধারণ সভা অুুষ্ঠিত হয়। এতে সভাপপতিত্ব করেন সহকারী প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন। উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন রানাশাল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. সাকাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মি. হরেকৃষ্ণ সরকার এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন বরাটী নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মীর আনোয়ার হোসেন টুটুল। পরে পুনাঙ্গ কমিটি গঠন করা হয়।
কমিটির অপর সদস্যরা হলেন, সহসভাপতি মো. মোস্তাফিজুর রহমান, মো. শামসুল আলম, লায়লা আক্তার ও মো. আব্দুল কাদের। যুগ্ম সম্পাদক মো. ফিরোজ আল মামুন, মো. সুরুজ মিয়া, মো. আলী হোসেন, কোষাধক্ষ মো. ফারুক হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, মো. আবু হানিফ মিয়া, দপ্তর সম্পাদক মো. আফিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সাইফুল ইসলাম, ধর্মীয় সম্পাদক মো. সাইদুর রহমান, ক্রীড়া সম্পাদক মো. ইদ্রিস মিয়া এবং সমাজ কল্যাণ সম্পাদক মো. হাফিজুর রহমান নির্বাচিত হয়েছেন।
এ সময় টাঙ্গাইল জেলা কমিটির নেতাদের মধ্যে মো. সাইদুল ইসলাম, নিজাম উদ্দিন, আলী হোসেন, লিয়াকত হোসেন, নিজাম উদ্দিন, আনোয়ার হোসেন, রেজাউল করিম, মঞ্জুর কাদের, শফিকুল ইসলাম ও সোহেল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। জেলা নেতৃবৃন্দ মির্জাপুর উপজেলা শাখার নতুন কমিটির অনুমোদন দিয়েছেন।

ভোট চুরি নয় আগামী নির্বাচন যে কোন উপায়ে সুষ্ঠ হতে হবে—মির্জাপুরে বঙ্গবীর কাদের সিদ্দিকী

মীর আনোয়ার হোসেন টুটুল
কৃষক শ্রমিক জনতালীগের চেয়ারম্যান ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বিরোত্তম বলেছেন ভোট চুরি নয় যে কোন উপায়ে আগামী নির্বাচন সুষ্ঠু হতে হবে। তিনি বলেন, দুর্নীতিবাজ আওয়ামীলীগ বিএনপি জাতীয় পার্টি ও জায়াতকে দেশের মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না। যখনই তারা ক্ষমতায় যায় তখনই তারা দেশের মানুষের কথা চিন্তা না করে লুটপাট নিয়ে ব্যস্ত থাকে। বঙ্গবীর বলেন, দেশের মানুষ আজ শান্তিতে নেই। সরকার দলীয় নেতাকর্মীদের দাপটে ও লুটপাটের কারনে মানুষ আজ খুবই অসহায়। তিনি বলেন, বঙ্গবন্ধু আমার আদর্শ। বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়ে জীবন বাজি রেখে দেশ স্বাধীন করেছিলাম। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে আগামী নির্বাচনে কৃষক শ্রমিক জনতালীগকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করার জন্য এলাকাবাসির প্রতি অনুরোধ জানান।
তিনি আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) টাঙ্গাইলের মির্জাপুরে ১৩ নং বাঁশতৈল ইউনিয়নে কৃষক শ্রমিক জনতালীগ আয়োজিত কর্মী যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। অনুষ্ঠানে শতাধিক নেতাকর্মী কৃষক শ্রমিক জনতালীগে যোগদান করেন।
কৃষক শ্রমিক জনতালীগের নেতা মো. মোতালেব হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অনুষ্ঠানে বঙ্গবীর কাদের সিদ্দিকী ছাড়াও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমার বীরপ্রতিক খোকা ও আরমান হোসেন তালূকদার তাপস প্রমুখ।

ফেসবুকে আপত্তিকর ছবি ছড়ানোয় তরুণীর আত্মহত্যা!

সাবেক স্বামী কর্তৃক আপত্তিকর ছবি ফেসবুকে ছড়ানোয় সুমাইয়া আক্তার (১৯) নামে এক তরুণীর আত্মহত্যার খবর পাওয়া গেছে।

টাঙ্গাইলে জমি জালিয়াতির মামলায় ১০ জন কারাগারে

টাঙ্গাইলে নকল কাগজ তৈরি করে জমি ক্রয়-বিক্রয়ের অভিযোগে চার চিকিৎসকসহ ১০ জনকে জেলহাজাতে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার বিকেলে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল মোহসীন এ আদেশ দেন।

বাংলাদেশ স্কাউটস মির্জাপুর উপজেলা শাখার ত্রৈ-বার্ষিক কাউন্সিল

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা শাখা বাংলাদেশ স্কাউঁটস এর ত্রৈ-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১২ আগস্ট) উৎসব মুখর আনন্দঘন পরিবেশে দেওহাটা এ জে উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন।
প্রথম অধিবেশনে বার্ষিক প্রতিবেদন পেশ করেন মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার। বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার, বাংলাদেশ স্কাউঁটসের টাঙ্গাইল ও গাজীপুর জেলা শাখার দায়িত্বপ্রাপ্ত সহকারী পরিচালক মো. লিয়াকত হোসেন, কমিশনার টাঙ্গাইল জেলা শাখার মো. আবু বকর সিদ্দিকী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শরীফ উদ্দিন ও আহবায়ক কমিটির সদস্য মো. ইউনুছ আলী প্রমুখ।
দ্ধিতীয় অধিবেশনে উপস্থিত উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সুপার ও কাউন্সিলরদের সর্বসম্মতিতে (মতামতে) তিন বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়। পদাধিকার বলে নতুন কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন, সহসভাপতি এসিল্যান্ড সুচী রানী সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার, প্রাথমিক শিক্ষা অফিসার মো. শরীফ উদ্দিন, কমিশনার পদে দেওহাটা এ জে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খোরশেদ আলম, কোষাধক্ষ মো. ইউনৃুছ, টাকিয়া কদমা সরকারী প্রাথমিক বিদ্যালয়, সম্পাদক মির্জাপুর এস কে পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. আজাহারুল, যুগ্ম সম্পাদক (প্রাথমিক শাখা) কবিতা রায়, গোড়াই সরকারী প্রাথমিক বিদ্যালয়, গ্রুপ সভাপতি (মাধ্যমিক) কলিম উদ্দিন আল মামুন, প্রধান শিক্ষক, দড়ানীপাড়া উচ্চ বিদ্যালয়, গ্রুপ সভাপতি (মাধ্যমিক) মো. আরিফুল ইসলাম, সুপার তেলিনা মাদ্রাসা, গ্রুপ সভাপতি (প্রাথমিক) মো. আব্দুল হামিদ কাণ্ঠারিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, গ্রুপ সভাপতি (প্রাথমিক) সরফুননেছা, পুষ্টকামুরী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়। অন্যান্য পদগুলো পরবর্তি সভায় আলোচনার মাধ্যমে পুরন করা হবে বলে উপজেলা সহকারী পরিচালক হোসেন জানিয়েছেন।

সখীপুরে জোড়া খুনের ঘটনায় গ্রেপ্তার আরো ৩

টাঙ্গাইলের সখীপুরে জোড়া খুনের ঘটনায় ডিবি পুলিশ আরো তিনজনকে গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

১৮ বছর ধরে ঘুমাচ্ছেন সৌদি রাজপুত্র

প্রায় ১৮ বছর ধরে ঘুমিয়ে রয়েছেন সৌদি রাজপুত্র আল ওয়ালিদ বিন খালিদ বিন তালাল আল সৌদ। বিশ্বের কাছে তার পরিচিতি ‘ঘুমন্ত রাজপুত্র’ হিসেবেই।

ওয়ালিদ যেন অপেক্ষায় রয়েছেন কবে কেউ এসে ‘সোনার কাঠি’ ছুঁইয়ে তাকে ঘুম থেকে ডেকে তুলবেন। অবশ্য তাকে ঘুম থেকে তোলার চেষ্টায় শত শত সোনার কাঠি ছোঁয়ানো হয়েছে। খরচ হয়েছে কোটি কোটি টাকা। কিন্তু কোনো লাভ হয়নি।

২০০৫ সালে মাত্র ১৮ বছর বয়সে সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সড়ক দুর্ঘটনার মুখোমুখি হন ওয়ালিদ। গুরুতর আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাকে। চিকিৎসকরা বলেন, মস্তিষ্কে চোট লাগায় ওয়ালিদ কোমায় চলে গেছেন। এখনো কোমা থেকে ফেরেননি তিনি।

ওয়ালিদ সৌদি রাজপরিবারের সদস্য খালিদ বিন তালাল আল সৌদের ছেলে। তার চাচা আল ওয়ালিদ বিন তালাল একজন ধনকুবের। তারা ওয়ালিদের জন্য কম চেষ্টা করেননি। তার পরও অবস্থার কোনো উন্নতি হয়নি। চিকিৎসকরা ওয়ালিদকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার সব আশা ত্যাগ করেছেন। কিন্তু বাবা খালিদের আশা, ছেলে একদিন সুস্থ হয়ে উঠবে।

খালিদ একবার বলেছিলেন, চিকিৎসকরা আমার ছেলের লাইফসাপোর্ট বন্ধ করে দিতে বলেছিল। আমি বলেছি, দুর্ঘটনায় মৃত্যু হলে ছেলেকে কবর দিতাম। কিন্তু আমার ছেলে যতক্ষণ নিঃশ্বাস নেবে, ততক্ষণ আমি চিকিৎসা চালিয়ে যাব। বাবার আশা, একদিন অলৌকিক কোনো ঘটনা ঘটবে এবং তার ছেলে কোমা থেকে ফিরে আসবে।

অবশ্য টানা ১৫ বছর কোমায় থাকার পর ২০২০ সালের অক্টোবরে ওয়ালিদ তার আঙুল নাড়াতে পেরেছিলেন। এরপর থেকে তার অবস্থার আর কোনো উন্নতি হয়নি। রিয়াদের একটি হাসপাতালে ১১ বছরের চিকিৎসার পর ২০১৬ সালে ওয়ালিদকে বাড়ি নিয়ে যাওয়া হয়। এখন তিনি নিজের বাড়িতেই লাইফ সাপোর্টে রয়েছেন।

ওয়ালিদকে দেখভাল করার জন্য ১০ জনের মতো কর্মচারী রাখা হয়েছে। এজন্য কোটি কোটি টাকা গুনতে হয় রাজপরিবারকে। সোশ্যালে একবার গুজব রটেছিল ওয়ালিদ আর জীবিত নেই। বেশ কয়েক বছর আগেই নাকি তার মৃত্যু হয়েছে। কিন্তু তার পরিবারের পক্ষ থেকে এই দাবি গুজব বলে অস্বীকার করা হয়।

দিনে সালিশ, রাতে যুবকের আত্মহত্যা!

দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের দেলদুয়ারে ইয়াছিন (১৮) নামের যুবক ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার গভীর রাতে উপজেলার আটিয়া ইউনিয়নের কসবা আটিয়া গ্রামে ঘটেছে এ ঘটনাটি। এর আগে একটি ঘটনা নিয়ে মঙ্গলবার সালিশের একটি পক্ষ ছিলেন ওই যুবক।

ইয়াছিন কসবা আটিয়া গ্রামের মো. হানিফ মিয়ার ছেলে।

মঙ্গলবার সকাল ১০টায় ঘটনাটি মীমাংসায় এক সালিশি বৈঠক বসে। রাতে ইয়াছিন নামের যুবকটি আত্মহত্যা করেন।

আটিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড মেম্বার জোসন আলী বলেন, শুক্রবার মাদক সংক্রান্ত বিষয়ে ওই যুবকের সঙ্গে প্রতিবেশী সোলায়মান মিয়ার ছেলে আজিম মিয়ার মারামারির ঘটনা ঘটে। ইয়াছিন ও আজিমের মধ্যে সৃষ্ট বিরোধ মীমাংসায় কসবা আটিয়া গ্রামের আব্দুল মিয়ার সভাপতিত্বে মঙ্গলবার সকাল ১০টায় এক সালিশি বৈঠক বসে। বৈঠকে উভয়ের মধ্যে আলিঙ্গনের মাধ্যমে মীমাংসা করে দেওয়া হয় সেই সঙ্গে ইয়াছিনকে মোবাইল ফোনের ক্ষতিপূরণ বাবদ ৮ হাজার টাকা দেওয়ার জন্য আজিমকে নির্দেশ দেয়া হয়; কিন্তু জানতে পেরেছি রাতেই ইয়াছিন নিজ ঘরে আত্মহত্যা করেছে।

এ ঘটনার রেশ ধরে রাত ৩টার দিকে ইয়াছিনের বাড়ির লোকজন সোলায়মানদের বাড়ি এবং তার চাচা কসবা আটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. শহিদুর রহমানের বাড়িতে হামলা চালিয়ে তাদের মারধর শুরু করে। একপর্যায়ে শিক্ষক শহিদুর রহমানকে হামলাকারীরা তুলে নিয়ে যায়। পরে মৃত ইয়াছিনের বাড়িতে নিয়ে দুহাত বেঁধে বেধড়ক মারপিট করে। দেলদুয়ার থানা পুলিশ ৯৯৯ নম্বরে ফোন পেয়ে মৃত ইয়াছিনের বাড়ি থেকে আহতাবস্থায় শহিদুর রহমানকে উদ্ধার করে।

দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ মো. নাছির উদ্দিন মৃধা বলেন, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতাবস্থায় শহিদুর রহমান নামের শিক্ষককে উদ্ধার করা হয়েছে। ফাঁসিতে ঝুলে আত্মহত্যাকারী যুবক ইয়াছিনের লাশ তার শোয়ার ঘর থেকে উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।