মির্জাপুরে কলেজ ছাত্র ইমন হত্যা মামলার আসামী টগর বিমানবন্দর থেকে গ্রেফতার

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কলেজ ছাত্র ইমন হত্যা মামলার আসামী টগর (৩৫) বিদেশে পালানোর সময় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দন থেকে গ্রেফতার হয়েছে। আজ শনিবার গোপন সংবাদ পেয়ে মির্জাপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। তার পিতার নাম হাছেন আলী। গ্রামের বাড়ি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নন্দনপুর গ্রামে। এর আগে এই মামলায় সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ও টাঙ্গাইল-৫ আসনের (সদর) সাবেক এমপি মো. ছানোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়েছে। আজ শনিবার (৩ মে) মির্জাপুর থানার ওসি মো. মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ৪ আগষ্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন মির্জাপুর উপজেলার গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসুচী চলছিলো। এসময় একদল বহিরাগত একদল দুস্কৃতিকারী হাইওয়ে থানায় হামলা করে। এসময় গুলিতে গোপালপুরের হেমনগর এলাকার কলেজছাত্র ইমন নিহত হয়। এই ঘটনায় ইমনের ভাই সুমন বাদী হয়ে সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, হভপযলঁ মপসফৎ ণভপনভডভা পরভপহন, সাবেক এমপি এড. জোয়াহেরুল ইসলাম জহের, সাবেক এমপি অনুপম শাজাহান জয়, সাবেক এমপি খান আহমেদ শুভ, টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র জামিলুর রহমান মিরন, মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ ও সাধারন সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্তসহ ১৫৭ জনের নাম উল্লেখ করে এবং ৪০০-৫০০ জনকে অজ্ঞাত আসামী করে মির্জাপুর থানায় মামলা দায়ের করেন।
এ ব্যাপারে আজ শুক্রবার মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন বলেন, কলেজছাত্র ইমন হত্যা মামলায় সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ও সাবেক এমপি ছানোয়ার হোসেন গ্রেফতার হয়েছে। আজ শনিবার গ্রেফতার হলো টগর। জ্ঞিাসাবাদ শেশে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে সাংবাদিক জাহাঙ্গীরের মাতা জাহিরন নেছার ইন্তোকল

    মির্জাপুরে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজে নবীন বরণ অনুষ্ঠান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *