মির্জাপুরে উপজেলা বিএনপির বিশেষ বর্ধিত সভা

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে দলকে শক্তিশালী ও সু-সংগঠিত করতে উপজেলা বিএনপি বিশেষ বর্ধিত সভা করেছে। আজ শনিবার ৩ মে মির্জাপুর পৌরসভার প্রত্যাশা কমিউনিটি সেন্টারে বিশেষ বর্ধিত সভায় উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের সভাপতি-সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বর্ধিত বিশেষ সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম আজাদ সিদ্দিকী। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট মো. আব্দুর রউফ মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি মো. আবুল কালাম আজাদ সিদ্দিকী, জেলা বিএনপির সদস্য মো. আব্দুল কাদের মিয়া, উপজেলা বিএনপির সহসভাপতি সাবেক চেয়ারম্যান আলহাজ¦ আলী এজাজ খান চৌধুরী রুবেল, দেওয়ান শওকত আকবর, সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম ফরিদ, পৌর বিএনপির সাধারন সম্পাদক এস এম মহসিন, সাবেক সাধারণ সম্পাদক মো. জুলহাস মিয়া ও শ্রমিকদলেল সভাপতি মো. কোব্বত আলী মৃধা প্রমুখ।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে সাংবাদিক জাহাঙ্গীরের মাতা জাহিরন নেছার ইন্তোকল

    মির্জাপুরে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজে নবীন বরণ অনুষ্ঠান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *