টাঙ্গাইলের মির্জাপুর থানায় বরণ ও বিদায় অনুষ্ঠান

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলেল মির্জাপুর থানায় বরণ ও বিদায় অনুষ্ঠান হয়েছে। আজ সোমবার ৫ মে মির্জাপুর থানার পক্ষ থেকে নবাগত অফিসার ইনচার্জ মো. রাসেদকে ফুলের তোরা দিয়ে বরণ করে নেওয়া হয়েছে। অপর দিকে বিদায়ী অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেনকে ক্রেস্ট দিয়ে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।
মির্জাপুর থানা সুত্র জানায়, সিআইডি অফিসার মো. রাসেদকে মির্জাপুর থানায় অফিসার ইনচার্জ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অপর দিকে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেনকে বদলী করে টাঙ্গাইল পুলিশ সুপারের কার্যালয়ে দেওয়া হয়েছে।
নবাগত অফিসার ইনচার্জ মো. রাসেদ বলেন, সকলের সহযোগিতায় মির্জাপুর উপজেলাকে ঢেলে সাজানো হবে। এ জন্য থানার সকল পুলিশ সদস্যদের মানবিক পুলিশ হিসেবে ন্যায় নিষ্ঠা, সততা এবং আন্তরিকতার মধ্য দিয়ে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে সাংবাদিক জাহাঙ্গীরের মাতা জাহিরন নেছার ইন্তোকল

    মির্জাপুরে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজে নবীন বরণ অনুষ্ঠান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *