মির্জাপুরে কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ কর্মশালা ও কার্ড বিতরণ

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে কৃষি মন্ত্রনালয়ের উদ্যোগে ও মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউট এর সহায়তায় ভ্রাম্যমান গবেষনাগারে ফসলি জমির মাটি পরিক্ষা করে ৫৬ জন কৃষক-কৃষাণীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা এবং সার ও সুপারিশ কার্ড বিতরণ করা হয়েছে। আজ বুধবার ২৮ মে মির্জাপুর উপজেলা কৃষি প্রশিক্ষণ মিলানয়তনে এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রনালয়ে কর্মকর্তা ড. উৎপল কুমার। প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. লুৎফর রহমানের সভাপপেিত্ব আরও উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেরা কৃষি অফিসার মাহমুদা খানম, টিম লিডার ও বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মাহবুবুল আলম, মো. সানাউল্লাহ সরকার ও মো. রবিউল আলম প্রমুখ। কর্মশালায় উপজেলার ৫৬ জন কৃষক-কৃষাণী প্রশিক্ষনে অংশ নেন। পরে তাদের মাঝে সুপারিশ কার্ড তুলে দেন অতিথিবৃন্দ।
কৃষি বিভাগ জানায়, সারা দেশে ৬৪ জেলার ৬৪ উপজেলায় ভ্রাম্যমান মৃত্তিকা নমুনা সংগ্রহ এবং রাসায়নিক বিশ্লেষন পুর্বক উপজেলা পর্যায়ে সার-সুপারিশ কার্ড বিতরণ করা হচ্ছে। ভ্রাম্যমান মৃত্তিকা পরীক্ষা গবেষণাগারে (ব্রক্ষ্রপুত্র) এর মাধ্যমে রবি ও খরিপ মৌসুমে কৃষকদের ফসলি জমির মাটি মাত্র ২৫ টাকার বিনিময়ে সরেজমিনে পরীক্ষা করা হয়। এরই ধারাবাহিকতায় মির্জাপুর উপজেলায় ৫৬ জন কৃষক-কৃষাণীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে সুপারিশ কার্ড বিতরণ করা হয়।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে বরাটী উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধ ও কিশোর কিশোরীদের শারীরিক মানসিক স্বাস্থ্য সচেতনামুলক সভা

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *