মির্জাপুরে এনটিভির সাংবাদিকের বাসায় দিনে দুপুরে চুরি, নগদ টাকা ও স্বর্নলংকার লুট

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা সদরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন পৌরসভার বাওয়ার কুমারজানি (পুষ্টকামুরী উত্তরপাড়া) এলাকায় বেসরকারী টেলিভিশন এনটিভির স্টাফ রিপোর্টার সাংবাদিক আরাফাত ইসলাম অনিকের বাসায় দিনে দুপুরে দুঃসাহসিক চুরি হয়েছে। চোরের দল তালা ভেঙ্গে বাসায় ঢুকে আলমারি ও সুকেজের ভেঙ্গে নগদ কোরবানীর জন্য রাখা নগদ ৫০ হাজার টাকা, পাঁচ ভরি স্বনলংকারসহ মালামাল লুটে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার (২৮ মে) দুপুরে এ চুরির ঘটনা ঘটেছে। একজন সাংবাদিকের বাসায় দিনে দুপুরে চুরির ঘটনায় এলাকায় আতংক ছড়িয়ে পরেছে।
আজ বুধবার রাতে সাংবাদিক আরাফাত ইসলাম অনিক ও তার বড় বোন ইভা জানান, আজ দুপুরে সংঘবদ্ধ চোরের দল বাসার তালা ভেঙ্গে ভিতরের ঢুকে। বাসার ভিতরে একে একে আলমারি ও সুকেজ ভেঙ্গে কোরবানির জন্য রাখা নগদ ৫০ হাজার টাকা, তার মায়ের হাতের স্বর্নের বালা, আংটি, গলার চেইনসহ প্রায় পাঁচ ভরি স্বর্ন ও মালামাল লুটে নিয়েছে। বিষয়টি তারা মির্জাপুর থানা পুলিশকে জানিয়েছেন। এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাসেদুল ইসলাম বলেন, খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত চলছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থাসহ অপরাধীদের গ্রেফতারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে বরাটী উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধ ও কিশোর কিশোরীদের শারীরিক মানসিক স্বাস্থ্য সচেতনামুলক সভা

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *