পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদের মির্জাপুরে কুমুদিনী হাসপাতাল পরিদর্শন

মীর আনোয়ার হোসেন টুটুল
পরিকল্পনা উপদেষ্টা ও বিশিষ্ট্য শিক্ষাবিদ ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ টাঙ্গাইলের মির্জাপুরে আর্তমানবতার সেবায় প্রতিষ্ঠিত কুমুদিনী কমপ্লেক্্র পরিদর্শন করেছেন। আজ বৃহস্পতিবার (২৯ মে) বেলা এগারটার দিকে তিনি হঠাৎ করে কুমুদিনী কমপ্লেক্্র পরিদর্শনে আসেন। কুমুদিনী পরিবারের সদস্যসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন তাকে অভ্যর্থনা জানান। এ সময় উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম, এসিল্যান্ড মাসুদুর রহমান, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাসেদুল ইসলাম, কুমুদিনী ওয়েল ট্রাস্ট অব বেঙ্গল বিডি লি. এর পরিচালক শ্রীমতি সাহা, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, সহকারী পরিচালক অনিমেশ ভৌমিক লিটন, এ বি এম আলী হাসান, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর এম এ হালিম, ভারতেশ^রী হোমসের অধ্যক্ষ মন্দিারা চৌধূরী, নার্সিং স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিস্টার রীনা ক্রুস, মেট্রন সিস্টার দিপালী পেরেরা ও ভাইস প্রিন্সিপাল সিস্টার শেফালী সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম ও কুমুদিনী হাসপাতালের সহকারী পরিচালক অনিমেশ ভৌমিক লিটন জানান, পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ কুমুদিনী হাসপাতাল, ভারতেশ^রী হোমসে, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ, কুমুদিনী নার্সিং স্কুল এন্ড কলেজসহ বিভিন্ন সেবাধর্মী প্রতিষ্ঠান পরিদর্শন করেন। দানবীর রণদা প্রসাদ সাহার কুমুদিনী হাসপাতালসহ এই প্রতিষ্ঠানের বিভিন্ন সেবাধর্মী ইউনিট পরিদর্শনের পর হোমসের শিক্ষার্থীদের লেখাপড়ার ও সাংস্কৃতিক চর্চার মান, হাসপাতালের চিকিৎসক, নার্সিং স্কুর এন্ড কলেজ ও উইমেন্স মেডিকেল কলেজের শিক্ষার্থীদের নিয়ম-শৃঙ্খলাসহ সেবার মান দেখে ভুয়সী প্রশংসা করেন।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে বরাটী উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধ ও কিশোর কিশোরীদের শারীরিক মানসিক স্বাস্থ্য সচেতনামুলক সভা

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *