শ্রমিক নিহতের গুজব ছড়িয়ে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই শিল্পাঞ্চলের মির্জাপুর ক্যাডেট কলেজের পুর্বপাশে জি এম এস টেক্্রটাইল মিলের সামনে সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত হওয়ার গুজব ছড়িয়ে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করে রেখেছে বিক্ষুব্দ শ্রমিকরা। ফলে তীব্র যানজটে যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত যানজট রয়েছে।
জি এম এস টেক্্রটাইল মিলের শ্রমিকরা জানায়, আজ শনিবার মহাসড়কের পাশ দিয়ে কয়েকজন শ্রমিক পার হওয়ার সময় দ্রুতগামী একটি যাত্রীবাহি বাস কয়েকজন শ্রমিককে চাপা দেয়। এতে দুই শ্রমিক গুরুতর আহত হয়। তাদরে হাসপাতালে নেওয়া হলে তারা মারা যান বলে দাবী করেন। তবে দুই শ্রমিকের নামবলতে পারেনি।
অপর দিকে পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, দুর্ঘটনায় কোন শ্রমিক নিহত হয়নি। ঈদকে সামনে রেখে শ্রমিকরা মিলের মালিককে চাপ দিয়ে দাবী আদায়ের চেষ্টা করছেন। প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে যানজট সৃষ্টি করেছে।
গোড়াই হাইওয়ে থানার ওসি মো. জসিম উদ্দিন এ বিষয়ে বলেন কোন শ্রমিক নিহত হয়নি। বাস চাপায় আহত হয়েছিল। হাসপাতালে নেওয়ার পর তারা সুস্থ্য রয়েছে। বিভিন্ন দাবী নিয়ে শ্রমিকরা অন্যায় ভাবে আন্দোলন করে যান চলাচল বন্ধ করে দিয়েছে। যানজট নিরসনের চেষ্টা চলছে।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে বরাটী উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধ ও কিশোর কিশোরীদের শারীরিক মানসিক স্বাস্থ্য সচেতনামুলক সভা

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *