মীর আনোয়ার হোসেন টুটুল
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি মো. আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন আগামী ডিসেম্বরের পুর্বে জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। নির্বাচন নিয়ে কোন টালবাহানা চলবে না। জনগন ভোটের জন্য তাকিয়ে আছে। কারন তারা দীর্ঘ দিন ভোট দিতে পারেনি। তিরি আরও বলেন আমাদের নেতা তারেক রহমান বার বার বলে যাচ্ছেন ভোট নিয়ে ছিনিমিন খেলা চলবে না। ডিসেম্বরই নির্বাচন হতে হবে। অন্তবর্তী সরকার জাতীয় সংসদ নির্বাচনা নিয়ে যে টালবাহনা করছে এটা জনগন কখনো মেনে নিবে না। তিনি আজ রবিবার টাঙ্গাইলের মির্জাপুরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিএনপি জনগনের দল। বিএনপি সবসময়ই দেশের জন্য কাজ করে। বিএনপির কোন নেতাকর্মী অন্যায় করলে তাকে ক্ষমা করা হবে না। আজ রবিবার পৌর বিএনপি’র উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারের আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়। এ সময় উপজেলা বিএনপি’র সভাপতি এডভোকেট মো. আব্দুর রউফ মিয়া, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসীনসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জিয়াউর রহমানের আত্বার মাগফেরাত কামনা করে দোয়া এবং দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়।







