মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই শিল্পাঞ্চলে অবস্থিত বার্ডস পোষাক কারখানায় ঈদে বকেয়া বেতন বোনাসের দাবীতে শ্রমিক কর্মচারীরা গোড়াই-সখীপুর-ঢাকা সড়ক ও কারখানার প্রধান গেইট অবরোধ করে রেখেছে। বেতন বোনাস না দেওয়া পর্যন্ত তারা অবরোধ তুলে নিবেন না বলে ঘোষনা দিয়েছেন। ফলে এই রোড দিয়ে চলাচলকারী যাত্রীগন চরম বিপাকে পরেছেন। আজ বুদবার ৪ মে বিকেলে গোড়াই-সখীপুর-ঢাকা রোডের বার্ডস পোষাক কারখানায় ঘটনা ঘটেছে।
কারখানার শ্রমকি কর্মচারীগন অভিযোগ করেন, পোষাক কারখানায় কয়েক হাজার শ্রমকি কাজ করেন। সরকারী ঘোষনা অনুযায়ী ঈদের আগেই বেতন ভাতা ও বোনাস পরিশোধ করার নির্দেশ থাকলেও এই কারখানার মালিক পক্ষ তা মানেননি। আজ বুধবার পর্যন্ত তাদের বকেয়া বেতন বেতন ও বোনাস পরিশোধ না করেই বন্ধ করে দেওয়ার চেষআট করেন। এ নিয়ে শ্রমিক কর্মচারীদের মেধ্য অসোন্তোষ দেখা দেয। বাধ্য হয়ে তারা রাস্তা অবরোধ করে কারখানার প্রধান গেইট বন্ধ করে দেন। বেতন ভাতা ও বোনাস পরিশোধ না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বেল ঘোষনা দিয়েছেন।
এদিকে খবর পেয়ে মির্জাপুর সেনা ক্যাম্পের সেনা সদস্য, পুলিশ ও প্রশাসন থেকে কর্মকর্তাগন ঘটনাস্থলে গিয়ে শ্যমিক কর্মচারী এবং মালিক পক্ষের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করছেন।
এ ব্যাপারে কারখানার কর্মকর্তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। এ ব্যাপারে দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. গিয়াস উদ্দিন বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মালিক ও শ্রমকি পক্ষের সঙ্গে কথা বলে সমস্যার সমাধানের চেষ্টা চলছে। রাতে এ রিপোর্ট পাঠানো পর্যন্ত রাস্তা অবরোধ রয়েছে।







