মির্জাপুরে ফ্যামিলি ফেয়ার সুপার শপে ভয়াবহ আগুন ব্যাপক ক্ষয়-ক্ষতি

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা সদরের কুমুদিনী হাসপাতাল রোডে পুরাতন বাস স্টেশন সংলগ্ন ফ্যামেলি ফেয়ার সুপার শপের অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। ভয়াবহঅল্পের জন্য রক্ষা পেয়েছে আন্ডার গ্রাউন্ডের উপরের তলায় অগ্রণী ব্যাংক মির্জাপুর শাখাসহ অর্ধশত দোকানপাট। আজ শুক্রবার জুমার নামাজের সময় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ, উপজেলা প্রশাসন এবং স্থানীয় এলাকাবাসির সার্বিক চেষ্টায় পাঁচ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে এসেছে।
ফ্যামিলি ফেয়ার সুপার শপের মালিক মো. আনোয়ার হোসেন, তার ভাই মো. ছানোয়ার হোসেন এবং তার পুত্র মো. ফয়সাল জানান, আজ শুক্রবার জুমার নামাজের সময় সুপার শপের প্রধান গেটে তাল দিয়ে তারা পাশেই মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন। দুপুর দেড়টারর দিকে তারা জানতে পারেন সুপার শপে আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে তারা ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসনকে জানায়। আগুনে সুপার শপের সমস্ত মালামাল পুড়ে যায়। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ, প্রশাসন এবং স্থানীয় এলাকাবাসির সার্বিক চেষ্টায় পাঁচ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে আসে। তারা জানিয়েছেন প্রাথমিক ভাবে ক্ষয়-ক্ষতির পরিমান প্রায় দুই কোটি টাকা। ঈদের পুর্বে ভয়াবহ আগুনে সুপার শপ পুড়ে যায় তারা চরম বিপাকে পরেছেন।
এ ব্যাপারে ফায়ার সার্ভিস টাঙ্গাইলের সহকারী পরিচালক মো. রেজাউল করিম এবং মির্জাপুর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বেলায়েত হোসেন বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে সুপার শপের এসি থেকে আগুনের সুত্রপাত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট পাঁচ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে এনেছেন। আগুন নিয়ন্ত্রনে আনতে গিয়ে ফায়ার াসর্ভিসের অন্তত ৮ জন সদস্য আগুনের ধোয়ার কারনে আহত হয়েছে। ফায়ার সার্ভিসকে সার্বিক সহযোগিতা করেছেন সেনাবাহিনী, পুলিশ, স্থানীয় প্রশাসন এবং স্থানীয় এলাকাবাসি।
এদিকে ভয়াবহ আগুন লাগার খবর পেয়ে মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার ভুমি ও পৌরসভার প্রশাসক মাসুদুর রহমান এবং মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাসেদুল ইসলাম সার্বিক সহযোগিতা করেছেন। এছাড়া বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি মো. আবুল কালাম আজাদ সিদ্দিকী, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট মো. আব্দুর রউফ মিয়া, জেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. আব্দুল কাদের মিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসরাম ফরিদ, পৌর বিএনপির সভাপতি মো. হযরত আলী মিঞা, পৌরসভার তিন নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আলী আযম সিদ্দিকী, বিএনপি নেতা মো. আজাহারুল ইসলাম আজাহার এবং মির্জাপুর বাজার বণিক সমিতির সভাপতি গোলাম ফারুক সিদ্দিকী ঘটনাস্তল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ্য ফ্যামিলি ফেয়ার সুপার শপের মালিক আনোয়ার হোসেনকে সমবেদনা এবং সার্বিক সহযোগিতার আশ^াস দিয়েছেন।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে পৌরসভার সাহাপাড়ায় সনাতনী সম্প্রদায়ের পক্ষ থেকে এমপিকে গণসংবর্ধনা

    মির্জাপুরে কাইতলা পশুর হাট নিয়ে গভীর ষড়যন্ত্র বিপাকে ইজারাদার সরকারের রাজস্ব হারানোর আশংকা

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *