মির্জাপুরে হেফাজতে ইসলামের ১০১ সদস্য বিশিষ্ট্য কমিটি গঠন

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা হেফাজতে ইসলামের ১০১ সদস্য বিশিষ্ট্য কমিটি গঠন করা হয়েছে। আজ রবিবার (১৫ জুন) মির্জাপুর উপজেলার দেওহাটা এমদাদুল উলম মাদ্রাসা প্রাঙ্গনে উৎসব মুখর পরিবেশে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে মুফতি আবু তাহের তালুকদার সভাপতি এবং মাওলানা আব্দুল্লাহ জুবায়ের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। অনুষ্ঠানে হেফাজতে ইসলাম টাঙ্গাইল জেলা শাখার যুগ্ম আহবায়ক মাওলানা আলী আজম খান সম্মেলনে সভাপতিত্ব করেন।
বক্তব্য রাখেন, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা শামসুল আলম, মুফতি আশরাফুজ্জামান ও ইমরান হোসেন প্রমুখ। সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনের জন্য ৭৬ জন কাউন্সিলর গোপন ব্যালটে ভোট প্রদান করেন।
সম্মেলনে অনুষ্ঠানে আসা টাঙ্গাইল জেলা শাখার যুগ্ম আহবায়ক মাওলানা আলী আজম জানিয়েছেন, এই সম্মেলনের মাধ্যমে ১০১ সদস্য বিশিষ্ট্য মির্জাপুর উপজেলা শাখার হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন করা হলো। এই কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবেন।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে কাইতলা পশুর হাট নিয়ে গভীর ষড়যন্ত্র বিপাকে ইজারাদার সরকারের রাজস্ব হারানোর আশংকা

    ৭ মে ছিল মির্জাপুর গণহত্যা দিবস , কুমুদিনী পরিবার ও হাসপাতালে নানা আয়োজন

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *