মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে পাকুল্যা চৌধুরীবাড়ি কুইন ভিলায় উৎসব মুখর পরিবেশে কবিতা, গ্রন্থের মোড়ক উন্মোচন, বইমেলা নাটকের মহরত, গুনীজন সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। গতকাল শনিবার (১৪ জুন) বিকেলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চলচিত্র শিল্পী সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট চিত্রনায়ক ডি এ তায়েব। বিশেষ অতিথি ছিলেন চলচিত্র প্রযোজক ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা শাহরীন। স্বাগত বক্ত্য প্রদান করেন নাট্যকার ও কবি আজমিরী রহমান খান ইউসুফজাই। অনুষ্ঠানে সভাপপতিত্ব করেন কমরেড গোলাম নওজব পাওয়ার চৌধুরী। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জামুর্কি ইউপি চেয়ারম্যান ডি এ মতিন, কবি গোপাল কর্মকার, অধ্যাপক ও লেখক শামছুদ্দোহা, অধ্যাপক মোহাম্মদ লুৎফর রহমান নির্বাহী পরিচারক ছায়ানীড়, কবি আনুজ আনোয়ারা, শিক্ষক ও সংগঠক শাহনাজ রহমান এবং অধ্যাপক সাদী সালমান প্রমুখ। পরে গুনীজনদের সংবর্ধনা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।







