মির্জাপুরে গর্ভবর্তী দুগ্ধদান মায়ের পুষ্টি ও শিশুর সংবেদনশীল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এলাকার গর্ভবর্তী দুগ্ধদান মায়ের পুষ্টি ও শিশুর সংবেদনশীল উপদ্দীপনা মুলক যত্ন-১ এর উপর ৬ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পা বিভাগের স্বাস্থ্য সহকারী প্রশিক্ষকদের সহায়তায় আজ বুধবার (১৮ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের গর্ভবর্তী দুগ্ধদান মায়ের পুষ্ঠি ও শিশুর সংবেদনশীল উপদ্দীপনা মুলক যত্ন-১ এর উপর প্রশিক্ষণ শুরু হয়। প্রধান অতিথি হিসেবে এর উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক এ বি এম আরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমীন সিদ্দিকা। প্রশিক্ষক হিসেবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারী মো. আব্দুল মোমেন, রুবিয়া আক্তার, নির্মলা রানী রায় ও শরিফ মিয়া। প্রতিটি কর্মশালায় ১২১ জন করে করে গর্ভবর্তী মা প্রশিক্ষণে গ্রহণ করছেন বলে স্থাস্থ্য সহকারী আব্দুল মোমেন জানিয়েছেন। পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নেও এ কর্মশালা অনুষ্ঠিত হবে বলে তিনি উল্লেখ করেন।।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে কাইতলা পশুর হাট নিয়ে গভীর ষড়যন্ত্র বিপাকে ইজারাদার সরকারের রাজস্ব হারানোর আশংকা

    ৭ মে ছিল মির্জাপুর গণহত্যা দিবস , কুমুদিনী পরিবার ও হাসপাতালে নানা আয়োজন

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *