মির্জাপুরে জন্ম-মৃত্যু শতভাগ নিশ্চিত করনে মতবিনিময় সভা

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে জন্ম-মৃত্যু শতভাগ নিশ্চিত করনে পৌরসভা, বিভিন্ন ইউনিয়ন পরিষদ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা/কর্মচারী এবং গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক এ বি এম আরিফুল ইসলাম। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফরিদুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুদেব কর্মকার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শুভাশিস কর্মকার, পৌরসভার প্রধান হিসাব রক্ষক ও প্রশাসনিক কর্মকর্তা মো. আবুল হাসনাত আকন্দ এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. যুবদীল খান প্রমুখ। মতবিনিময় সভায় মির্জাপুর পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা/কর্মচারী এবং গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগন উপস্থিত ছিলেন।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে কাইতলা পশুর হাট নিয়ে গভীর ষড়যন্ত্র বিপাকে ইজারাদার সরকারের রাজস্ব হারানোর আশংকা

    ৭ মে ছিল মির্জাপুর গণহত্যা দিবস , কুমুদিনী পরিবার ও হাসপাতালে নানা আয়োজন

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *