মির্জাপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে একযোগে বৃক্ষরোপন

মীর আনোয়ার হোসেন টুটুল
একটি শিশু একটি স্বপ্ন-ফুলের সাথে বিকশিত আগামীর প্রজন্ম এই প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের মির্জাপুরে ১৭০ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে একযোগে বৃক্ষ রোপন করা হয়েছে। আজ বুধবার উপজেলা সদরের বাইমহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপন উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অপিসার ও উপজেলা পরিষদের প্রশাসক এ বি এম আরফিুল ইসলাম। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জান্নাতুল ফেরদৌস, উপজেলা কৃষি অফিসার মাকসুদা খানম, প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন, সহকারি শিক্ষক মো. ফরহাদ হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় গনমাধ্যমকর্মীগন উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম বলেন, একটি শিশু একটি স্বপ্ন-ফুলের সাথে বিকশিত আগামীর প্রজন্ম টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক স্যারের এই প্রতিপাদ্য নিয়ে মির্জাপুর উপজেলায় ১৭০ টি এবং টাঙ্গাইল জেলায় ১২ টি উপজেলায় একযোগে এক হাজার ৬২৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি কৃষ্ণ চুড়া, একটি জারুল এবং একটি সোনালু গাছের চারা রোপন করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় টাঙ্গাইল জেলায় এক দিনে চার হাজার ৮৬৯ টি গাছ লাগানো হয়েছে। জেলা প্রষাসক মহোদয়ের ব্যতিক্রমধর্মী এমন এই উদ্যোগকে সকল শ্রেণী পেশার মানুষ সাধুবাদ জানিয়েছেন।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    ৭ মে ছিল মির্জাপুর গণহত্যা দিবস , কুমুদিনী পরিবার ও হাসপাতালে নানা আয়োজন

    টাঙ্গাইলের মির্জাপুর ও দেলদুয়ার এলাকা দুই গৃহবধুর মরদেহ উদ্ধার

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *