মির্জাপুরে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় জনসচেতনার লক্ষ্যে মতবিনিময় সভা

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইরের মির্জাপুরে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় জনসচেতনার লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসার প্রধান শিক্ষক, অধ্য্যক্ষ ও সুপারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এ মতবিনিময় সবার আয়োজন করে। আজ বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক এ বি এম আরফিুল ইসলাম। প্রধান শিক্ষক মো. সুলতান উদ্দিনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার, উপজেলা কৃষি অফিসার মাকসুদা খানম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আতিকুর রহমান, সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা মো. আব্দুল্লাহ তালুকদার ও সাধারণ সম্পাদক মাওলানা মো. ফজলূল ফরিমসহ উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সুপার ও অধ্যক্ষগন।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    ৭ মে ছিল মির্জাপুর গণহত্যা দিবস , কুমুদিনী পরিবার ও হাসপাতালে নানা আয়োজন

    টাঙ্গাইলের মির্জাপুর ও দেলদুয়ার এলাকা দুই গৃহবধুর মরদেহ উদ্ধার

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *