বিএনপিতে সন্ত্রাস চাঁদাবাজ ও মিথ্যাচারীর কোন স্থান নেই—মির্জাপুরে সাইদ সোহরাব

মীর আনোয়ার হোসেন টুটুল,
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ^বিদ্যালয়ের মহসীন হলের সাবেক জিএস মো. সাইদুর রহমান সাইদ সোহরাব বলেছেন বিএনপিতে সন্ত্রাস, চাঁদাবাজ ও মিথ্যাচারীদের কোন স্থান নেই। তিনি বলেন আমাদরে নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা দিয়েছেন দলের নাম ভাঙ্গিয়ে যারাই অপকর্ম করবে এক দিন আগে হোক আর দশ দিন পরে হোম আমার কানে সে খবর আসবে। খারাপ লোকের কোন জায়গা বিএনপিতে হবে না বলে তিনি ঘোষনা দিয়েছেন। তিনি আজ শনিবার (২৮ জুন) বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত পুরাতন বাস স্টেশন সংলগ্ন কেন্দ্রীয় মহীদ মিনার প্রাঙ্গনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন। আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের পুর্বে বিশাল একটি র‌্যালি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।
প্রধান অতিথি মো. সাইদুর রহমান সাইদ সোহরাব বলেন, দীর্ঘ ১৬ বছর আন্দোলন সংগ্রাম ও জেল-জুলুম খেটে ফ্যাসিস্ট ও শৈ^রাচার সরকারকে পতন করেছি। এখন সময় এসেছে মির্জাপুরকে স্বাধীন করার। এলাকার জনগন স্বচ্ছ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ দেখতে যায়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এমন নেতাকেই মনোনয়ন দিবেন। মির্জাপুরের উন্নয়নে দল তাকেই মনোনয়ন দিবেন বলে সবাইকে ঐক্যবদ্ধ্য ভাবে কাজ করার অনুরোধ জানান।
পৌর বিএনপির সভাপতি ও সাবেক ভিপি মো. হযরত আলী মিঞার সভাপতিত্বে বক্ত্য রাখেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কামন্ড কাউন্সিলের সদস্য সচিব মো. সাদেক ্আহমেদ খান, বিএনপি নেতা হাজী সোহরাব, আব্দুর রাজ্জাক, মো. রফিকুল ইসরাম রফিক, লিটন মিয়া, মো. মোবারক হোসেন, ইউপি চেয়ারম্যান আলী হোসেন রনি, মো. মাসুদুর রহমান মাসুদ, মো. রাসেল মিয়া, কাজী হারিজ ও আমিদুর রহমান লাঠু প্রমুখ।

 

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    ৭ মে ছিল মির্জাপুর গণহত্যা দিবস , কুমুদিনী পরিবার ও হাসপাতালে নানা আয়োজন

    টাঙ্গাইলের মির্জাপুর ও দেলদুয়ার এলাকা দুই গৃহবধুর মরদেহ উদ্ধার

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *