মির্জাপুরে প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী শিক্ষকদের সংবর্ধনা ওপরিচয়পত্র বিতরণ

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মির্জাপুর উপজেলা শাখার উদ্যোগে উৎসব মুখর পরিবেশে ঈদ পুনর্মিলনী, অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান এবং বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকদের মাঝে আইডি কার্ড (পরিচয়পত্র) বিতরণ করা হয়েছে। আজ শনিবার (২৮ জুন) মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারী কলেজের শহীদ ভবানী প্রসাদ সাহা রবি মিলনায়তনে উৎসব মুখর এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কেন্দ্রীয় কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আব্দুল মতিন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মির্জাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. মোতাহার হোসেন ও শিক্ষক নেতা মো. ফরহাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুর রউফ মিয়া, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, জেলা বিএনপির সহসভাপতি মো. আব্দুল কাদের সিকদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসীন, বিএনপির সহসভাপতি ডি এম শওকত আকবর, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম ফরিদ, সাবেক ভিপি মো. ফরহাদ হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় ও টাঙ্গাইল জেলা নেতা মো. মনিরুজ্জামান, এ কে এম নাজমুল ইসলাম, মো. আব্দুল্লাহ সরকার, মোজাহারুল ইসলাম মাজাহার এবং মো. হারুন অর রশিদসহ নেতৃবৃন্দ। পরে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান এবং বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকদের মাঝে আইডি কার্ড (পরিচয়পত্র) তুলে দেন অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তৃতায় সাবেক এমপি মো. আবুল কালাম আজাদ সিদ্দিকী বরেন, বিগত সরকারের আমলে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার তেমন পরিবেশ ছিল না। নেতাদের কথা না শুনলে শিক্ষকদের পদে পদে হয়রানী হতে হয়েছে। শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার লক্ষে আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে শিক্ষকদের মর্যাদাসহ সকল ধরনের সহযোগিতা দেওয়া হবে। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মির্জাপুর উপজেলা শাখার উদ্যোগে উৎসব মুখর পরিবেশে ঈদ পুনর্মিলনী, অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান এবং বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকদের মাঝে আইডি কার্ড (পরিচয়পত্র) বিতরণ করায় তাদের ধন্যবাদ জানান।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    ৭ মে ছিল মির্জাপুর গণহত্যা দিবস , কুমুদিনী পরিবার ও হাসপাতালে নানা আয়োজন

    টাঙ্গাইলের মির্জাপুর ও দেলদুয়ার এলাকা দুই গৃহবধুর মরদেহ উদ্ধার

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *