মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে নারী শিক্ষা প্রতিষ্ঠান ভারতেশ^রী হোমসে বৃক্ষরোপন করা হয়েছে। আজ বুধবার (২ জুলাই) প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ফলজ-বনজ ও ঔষধী চারা রোপন উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার, ভারতেশ^রী হোমসের প্রিন্সিপাল মন্দিরা চৌধরীসহ শিক্ষকবৃন্দ।
একটি শিশু, একটি স্বপ্ন-ফুলের সাথে বিকশিত হোক আগামীর প্রজন্ম এই ম্লোগান, টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হকের নির্দেশনা এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় জনসচেতনা সৃষ্টির লক্ষে উৎসব মুখর পরিবেশে ফলজ-বনজ ও ঔষধী চারা রোপন করা হয়েছে বলে শিক্ষা াফিসার মো. জুলফিকার হায়দার জানিয়েছেন।
আজ বুধবার উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম বলেন, ভারতেশ^রী হোমস একটি নারী শিক্ষা প্রতিষ্ঠান। এখানকার শিক্ষার মান, খেলাধুলা, নিয়ম-শৃঙ্খলা ও সাংস্কৃতিক অংগনে রয়েছে দেশে বিদেশে সুনাম-খ্যাতি। জেরা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় এখানে শিক্সার্থীদের নিয়ে উৎসব মুখর আনন্দে বৃক্ষরোপন করা হয়েছে। এর আগে মির্জাপুর উপজেলায় ৫৪ টি মাধ্যমিক বিদ্যালয়, ১৪ টি মাদ্রাসা এবং ১০ টি কলেজে একযোগে ফলজ-বনজ ও ঔষধী চারা রোপন করা হয়েছে। জাম, মেহগনী, কড়ই, নিম, বকুল, সোনালু, জারুল, কৃষ্ণচুড়া, কাঠালসহ বিভিন্ন প্রজাতির পলজ-বনজ ও ঔষধী চারা রয়েছে। এছাড়া উপজেলার ১৭০ টি সরকারি বিদ্যালয়ে একটি করে কৃষ্ণ চুড়া, একটি করে জারুল এবং একটি করে সোনালু গাছের চারা রোপন করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ফলজ-বনজ ও ঔশদী চারা রোপন করা হয়েছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগন উৎসব মুখর পরিবেশে বৃক্ষ রোপন করেছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার বলেন, লার্নিং এক্্িরলারেশন ইন সেকেন্ডারী এডুকেশন (লেইস) প্রকল্প, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রনালয়ের অর্থায়নে এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ-বনজ এবং ঔষধী চারা রোপন করা হচ্ছে।







