বিএনপি মানেই দেশ ও জনগনের উন্নয়ন—মির্জাপুরে আবুল কালাম আজাদ সিদ্দিকী

মীর আনোয়ার হোসেন টুটুল
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি মো. আবুর কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, একটি নির্বাচিত সরকার ছাড়া দেশে কখনো কল্যাণ হতে পারে না। মানুষের বাক স্বাধীনতা, গণতন্ত্র প্রতিষ্ঠা, ভোট ও ভাতের অধিকারসহ দেশের সার্বিক উন্নয়নে নির্বাচিত সরকারের কোন বিকল্প নেই। আর সেই উন্নয়ন ও গণতন্ত্র রক্ষা করতে পারে একমাত্র বিএনপি। দেমের মানুষ এখন অধির আগ্রহ নিয়ে আছেন কবে নির্বাচন হবে। কিন্ত অন্তবর্তী সরকার ও নির্বাচিন কমিশনার এই নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র করছেন। দেমের মানুষ ও বিএনপি তা কখনো মেনে নেবে না। তিনি দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষনার জোর দাবী জানিয়েছেন। তিনি গতকাল বুধবার টাঙ্গাইলের মির্জাপুরে বহুরিয়া ও মঙ্গলবার ভাতগ্রাম ইউনিয়ন বিএনপি আয়োজিত বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
আবুর কালাম আজাদ সিদ্দিকী বলেন, গত ১৬ বছর শেখ হাসিনা শৈ^রাচার সরকার দেমের উন্নয়নের কথা বলে মানুষের ভোট ও ভাতের অধিকার কেড়ে নিয়েছে। দিনের ভোট রাতে নিয়ে মানুসের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে। জনগন সব কিছু বুঝতে পেরে আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশ থেকে তাদের বিতাড়িত করেছে। দেমেল মানুষ এখন নির্বাচন চায়। নির্বাচনের মাধ্যমেই বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় মানুষ। তিনি আরও বলেন উন্নয়ন মানেই বিএনপি। উন্নয়ন মানেই সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সমাবেশে বক্তব্য রাকেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, সহসভাপতি ডি এম শওকত, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল কাদের সিকদার, পৌরবিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসীন, সাবেক সাধারণ সম্পাদক জুলহাস মিয়া, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ফরিদসহ বিএনপি ও এর সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    ৭ মে ছিল মির্জাপুর গণহত্যা দিবস , কুমুদিনী পরিবার ও হাসপাতালে নানা আয়োজন

    টাঙ্গাইলের মির্জাপুর ও দেলদুয়ার এলাকা দুই গৃহবধুর মরদেহ উদ্ধার

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *