মীর আনোয়ার হোসেন টুটুল
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ড. মুহাম্মদ আজাদ খান টাঙ্গাইলের মির্জাপুরে নারী শিক্ষা প্রতিষ্ঠান ভারতেশ^রী হোমস পরিদর্শন করে হোমসের সবুজ চত্তরে বৃক্ষরোপন করেছেন। গতকাল রবিবার (৭ জুলাই) তিনি ভারতেশ^রী হোমস পরিদর্শনের পর শিক্ষক শিক্ষার্থীদের উপস্থিতিতে হোমসের ক্যাম্পাসে উৎসব মুখর পরিবেশে বৃক্ষরোপন করেন। এ সময় মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আতিকুর রহমান, সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন, মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সুলতান উদ্দিনসহ ভারতেশ^রী হোমসের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
ভারতেশ^রী হোমস পরিদর্শন ও বৃক্ষরোপনের পর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ড. মুহাম্মদ আজাদ খান বলেন, ভারতেশ^রী হোমস একটি নারী শিক্ষা প্রতিষ্ঠান। হোমসের শিক্ষার্থীদের শিক্ষার মান, খেলাধুলা, নিয়ম-শৃঙ্খলা ও সাংস্কৃতিক চর্চার পরিবেশ দেখে সত্যিই আমি মুগ্ধ।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার বলেন, একটি শিশু, একটি স্বপ্ন-ফুলের সাথে বিকশিত হোক আগামীর প্রজন্ম এই ম্লোগান নিয়ে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ফলজ-বনজ ও ঔষধী চারা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগন বৃক্ষ রোপন করেছেন। লার্নিং এক্্িরলারেশন ইন সেকেন্ডারী এডুকেশন (লেইস) প্রকল্প, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রনালয়ের অর্থায়নে এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ-বনজ এবং ঔষধী চারা রোপন করা হচ্ছে। জাম, মেহগনী, কড়ই, নিম, বকুল, সোনালু, জারুল, কৃষ্ণচুড়া, কাঠালসহ বিভিন্ন প্রজাতির ফলজ-বনজ ও ঔষধী চারা রয়েছে। এছাড়া টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হকের নির্দেশনায় টাঙ্গাইল জেলা শিক্ষা শিক্ষা অপিসার রেবেকা সুলতানা এবং মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুর ইসলাম, এসিল্যান্ড মাসুদুর রহমান এবং অফিসার ইনচার্জ মুহাম্মদ রাসেদুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তাগন জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় জনসচেতনা সৃষ্টির লক্ষে উৎসব মুখর পরিবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ-বনজ ও ঔষধী চারা রোপন করে যাচ্ছেন।







