মির্জাপুরে জমি নিয়ে বিরোধে যুবককে পিটিয়ে হত্যার চেষ্টা

মীর আনোয়ার হোসেন টুটুল,
টাঙ্গাইলের মির্জাপুরে জমি নিয়ে বিরোধে ময়নাল হোসেন (২৬) নামে এক যুবককে পিটিয়ে হত্যার চেষ্টা করেছে প্রতিপক্ষ। আহত ময়নালেল পিতার নাম মাইনউদ্দিন। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রবিবার ৬ জুলাই উপজেলার আনাইতারা ইউনিয়নের সুকতা গ্রামে এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে মির্জাপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছে আহত ময়নাল হোসেনের অসহায় মাতা মালেকা বেগম।
আজ সোমবার মালেকা বেগম ও তার পরিবার অভিযোগ করেন, জমির সীমানা নিয়ে একই গ্রামের নুরু মিয়া ও জয়েল গংদের মধ্যে বিরোধ চরে আসছিল। গতকাল রবিবার নুরু মিয়া ও তার ছেলে জুয়েল সীমানা প্রাচীর সংলগ্ন গাছের চারা রোপন করতে গেলে মাইনউদ্দিন ও ময়নাল বাঁধা দেন। এ সময় নুরু মিয়া, তার পুত্র জুয়েলসহ তাদের সহযোগিরা লাঠিসোঠা দিয়ে পিটিয়ে ও দেশীয় ধারালো অস্্র দিয়ে কুপিয়ে মাইনউদ্দিন তার ছেলে জুয়েল ও তার স্ত্রীকে গুরুতর জখম করে। আশপাশের লোকজন ছুটে এসে তাদের গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, আহতদের ভর্তির পর চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রাসেদুল ইসলাম বলেন, উল্লেখিত ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত রিপোর্ট পেলেই অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    ৭ মে ছিল মির্জাপুর গণহত্যা দিবস , কুমুদিনী পরিবার ও হাসপাতালে নানা আয়োজন

    টাঙ্গাইলের মির্জাপুর ও দেলদুয়ার এলাকা দুই গৃহবধুর মরদেহ উদ্ধার

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *