“দারুল মুত্তাকীন শিক্ষাবৃত্তি-২০২৫” এর পুরস্কার বিতরণী ও শিক্ষকদের সম্মাননা প্রদান

গত ২৭ জুন ২০২৫ ইং শুক্রবার মির্জাপুর উপজেলার তক্তারচালায় “দারুল মুত্তাকীন শিক্ষাবৃত্তি-২০২৫” এর পুরস্কার বিতরণী ও শিক্ষকদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

দারুল মুত্তাকীন ফাউন্ডেশন আয়োজিত দারুল মুত্তাক্বীন শিক্ষাবৃত্তি-২০২৫ এ টাংগাইল জেলার সখিপুর ও মির্জাপুর উপজেলার মোট ৩৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। জেনারেল ও ট্যালেন্টপুল ক্যাটাগরিতে ৭০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। পুরস্কার হিসেবে শিক্ষার্থীরা প্রাইজমানী, ক্রেস্ট, সার্টিফিকেট ও দক্ষতা উন্নয়নমূলক বিভিন্ন কোর্স করার সুযোগ লাভ করে।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মো: আবু সাঈদ, ইমাম & খতিব, মাসজিদ আল হেরা এন্ড ইসলামিক ইন্সটিটিউট, রিচমন্ড হিল, নিউইয়র্ক, আমেরিকা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব আনিসুর রহমান, ম্যানেজিং ডিরেক্টর, কান্ট্রি গ্রুপ অব কোম্পানি, উত্তরা, ঢাকা। প্রধান আলোচক ছিলেন হাফেজ মাওলানা মো: সাঈদুর রহমান, প্রিন্সিপাল, দারুল উলুম হোসাইনিয়া হাফিজিয়া মাদ্রাসা। বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন শাইখ ঈসা মিয়া আল মাদানী মুহাদ্দিস, মাদ্রাসা মুহাম্মাদীয়া আরাবিয়া, উত্তর যাত্রাবাড়ী, ঢাকা। জনাব ইন্জিনিয়ার শামীম আল মামুন, উপ-সহকারী প্রকৌশলী, টাংগাইল পৌরসভা, জনাব আবু তাহের হোসেন, জনাব মোঃ রফিকুল ইসলাম প্রমুখ। এছাড়াও স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

“দারুল মুত্তাক্বীন ফাউন্ডেশন (ডিএমএফ)” এর যাত্রা শুরু ২০২০ সালে। শুরু হয়েছিল কয়েক’শ কর্মজীবী মানুষকে ঈদের খাবার তুলে দেওয়ার চিন্তা-ভাবনা থেকে (যাদের ঈদের দিন কিছু ভালো খাবার খাওয়ার কোনো উপায় ছিল না)। পরবর্তীতে ফাউন্ডেশন পর্যায়ক্রমে বিভিন্ন কার্যক্রম পরিচালনা শুরু করে।

ফাউন্ডেশনের নিয়মিত কার্যক্রম: ডিএমএফ এডুকেশন সেন্টার এন্ড লাইব্রেরী, বাৎসরিক শিক্ষাবৃত্তি, ইসলামিক কুইজ প্রতিযোগিতা , ব্লাড ব্যাংক (ব্লাড ডোনেশন), দরিদ্রদের স্বাবলম্বীকরণ, ঈদের খুশি (প্রতি ঈদে অভাবীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ), বৃক্ষরোপণ/সাদাকায়ে জারিয়া কর্মসূচি এবং নৈতিক ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম।

আরো কিছু প্রস্তাবিত প্রজেক্টসমূহ: দারুল মুত্তাক্বীন মডেল মাদ্রাসা, ডিএমএফ মুসলিম কমিউনিটি, ডিএমএফ ইসলামিক মিডিয়া, ডিএমএফ ইনভেস্টমেন্ট ইত্যাদি।

সর্বোপরি দারুল মুত্তাক্বীন ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক শিক্ষা, দাওয়াহ ও সম্পুর্ণ মানবকল্যাণে নিবেদিত সেবামূলক একটি প্রতিষ্ঠান।

  • Related Posts

    ৭ মে ছিল মির্জাপুর গণহত্যা দিবস , কুমুদিনী পরিবার ও হাসপাতালে নানা আয়োজন

    টাঙ্গাইলের মির্জাপুর ও দেলদুয়ার এলাকা দুই গৃহবধুর মরদেহ উদ্ধার

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *