মির্জাপুরে পরিবেশের ভারসাম্য রক্ষায় পরিবেশ বান্ধব ১৩ হাজার বৃক্ষরোপন

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ও পরিবেশের ভারসাম্য রক্ষায় পরিবেশ বান্ধব প্রায় ১৩ হাজার বৃক্ষরোপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিস আদালত, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, রাস্তাঘাট এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুরাতন রোডের দুই পাশে এই বৃক্ষরোপন করা হয়েছে। পর্যায়ক্রমে আরও বৃক্ষরোপন করা হবে বলে আজ বুধবার ৯ জুলাই উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম জানিয়েছেন। আজ বুধবার ৯ জুলাই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুরাতন রোডের দেওহাটা থেকে পুষ্টকামুরী চরপাড়া পর্যন্ত মহাসড়কের দুই পাশে বৃষ্টি উপেক্ষা করে ৬ শতাধিক বৃক্ষরোপন করা হয়। এ সময় মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুর ইসলাম, এসিল্যান্ড মাসুদুর রহমান মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রাসেদুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, পৌর বিএনপির সভাপতি মো. হযরত আলী মিঞা, সাধারণ সম্পাদক এস এম মহসীন, উপজেলা ছাত্রশিবিরের সবাপতি মেরাজ মিয়াসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার ভুমি ও পৌরসভার প্রশাসক মাসুদুর রহমান এবং শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার জানান, একটি শিশু, একটি স্বপ্ন-ফুলের সাথে বিকশিত হোক আগামীর প্রজন্ম এই ম্লোগান নিয়ে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় মির্জাপুরে ফলজ-বনজ ও ঔষধী চারা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে রোপন করা হয়েছে। বৃক্ষের চারার মধ্যে রয়েছে জাম, মেহগনী, কড়ই, নিম, বকুল, সোনালু, জারুল, কৃষ্ণচুড়া, কাঠালসহ বিভিন্ন প্রজাতির ফলজ-বনজ ও ঔষধী গাছের চারা। উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিস আদালত, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, রাস্তাঘাট এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুরাতন রোডের দুই পাশে আজ বুধবার পর্যন্ত প্রায় ১৩ হাজার বৃক্ষরোপন করা হয়েছে। পর্যায়ক্রমে আরও বৃক্ষ রোপন করা হবে। লার্নিং এক্্িরলারেশন ইন সেকেন্ডারী এডুকেশন (লেইস) প্রকল্প, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রনালয়ের অর্থায়নে এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ-বনজ এবং ঔষধী চারা রোপন হচ্ছে।
এর আগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ড. মুহাম্মদ আজাদ খান ভারতেশ^রী হোমস পরিদর্শন করে হোমসের সবুজ চত্তরে বৃক্ষরোপন করেন। টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক, টাঙ্গাইল জেলা শিক্ষা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা এবং মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুর ইসলাম এবং অফিসার ইনচার্জ মুহাম্মদ রাসেদুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তাগন জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় জনসচেতনা সৃষ্টির লক্ষে উৎসব মুখর পরিবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ-বনজ ও ঔষধী চারা রোপন করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ও পরিবেশের ভারসাম্য রক্ষায় পরিবেশ বান্ধব প্রায় ১৩ হাজার বৃক্ষরোপন করা হয়েছে। এছাড়া সরকারি বনাঞ্চলের প্রায় ৭ একর জমি অভৈধ দখলদারদের কবল থেকে উদ্ধার করে বনবিভাগের সহায়তায় সেখানে বিপুল সংখ্যক বৃক্ষরোপন করা হয়েছে। পর্যায়ক্রমে আরও বৃক্ষরোপন করা হবে।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে বরাটী উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধ ও কিশোর কিশোরীদের শারীরিক মানসিক স্বাস্থ্য সচেতনামুলক সভা

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *