মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে অটোরিকসা চুরির অপবাদ দিয়ে ফালু মিয়া (৫০) নামে অটোচালককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জিয়ারত নামে অটোরিকসার মালিককে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার ৯ জুলাই ভোররাতে মির্জাপুর উপজেলার জামুর্কি ইউনিয়নের জামুর্কি গুচ্ছগ্রামে (আশ্রয়নকেন্দ্রে) এ হত্যার ঘটনা ঘটেছে। নিহত ফালু মিয়ার পিতার নাম আব্দুল জলিল মিয়া।
এলাকাবাসি ও পুলিশ সুত্র জানায়, জামুর্কি গুচ্ছ গ্রামের (আশ্রয়নকেন্দ্রের) বাসিন্দা ইন্তাজ আলীর ছেলে জিয়ারত আলী অটোরিকসার মালিক এবং অটো ভাড়া দিয়ে ব্যবসা করেন। ফালু মিয়া তার অটোরিকসা ভাড়ায় চালান। গতকাল মঙ্গলবার দুপুরে ফালু অটোরিকসা চালানোর জন্য পাকুল্যা বাসস্টেশনে যান। একটি চক্র ভাড়ার কথা বলে ফালুকে নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কদিমধল্যা সার্ভিস লাইনে নিয়ে যান। কিছ’ দরি যাওয়ার পর ফালু মিয়াকে হত্যার ভয় দেখিয়ে অটোরিকসাটি ছিনতাই করে নিয়ে চক্রটি চম্পট। ফালু বাড়িতে এসে অটোরিকসার মালিক জিয়ারত আলীকে ঘটনাটি বললে তিনি তা মেনে নিতে পারেননি। ক্ষিপ্ত হয়ে ফালুকে চোর অপবাদ দিয়ে বেদম পারপিট করে। পারপিটে ফালু অসুস্থ্য হয়ে পরলে ঘটনাস্থলেই সে মারা যান। অবস্থা বেগতিক দেখে হত্যার ঘটনাটি ধামাচাপা দিতে ফালুর লাশ গলায় গামছা পেছিয়ে ঘরে ঝুলিয়ে রাখার চেষ্টা করেন। ঘটনা জানাজানি হলে লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় অভিযুক্ত অটোরিকসার মালিক জিয়ারত আলীকে গ্রেফতার করেছেন।
এদিকে জামুর্কি এলাকার একাধিক ব্যক্তি অভিযোগ করেন, জিয়ারত আলী অটোরিকসা ভাড়া দেওয়ার আড়ালে এলাকায় মাদক ব্যবসাসহ নানা অপরাধ করে বেড়ায়। ইতিপুর্বে একাধিকবার সে পুলিশের হাতে গ্রেফতারও হয়েছে। ফালু মিয়ার মত একজন অসহায় ও নিরাপরাধ ব্যক্তিকে অটো চুরির অপরাদ হিয়ে হত্যা করায় এলাকায় ক্ষোভের ৃষ্টি হয়েছে। জিয়ারত আলীর অসহায় পরিবার এবং এলাকাবাসি গ্রেফতারকৃত জিয়ারত আলীর দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী করেন।
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রাসেদুল ইসলাম বলেন, তুচ্ছ ঘটনায় ও অটোরিকসা চুরির অপবাদে জামুর্কি এলাকায় ফালু মিয়া নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে তার পরিবার অভিযোগ করেছেন। অভিযোগের প্রেক্ষিতে জিয়ারত আলীকে গ্রেফতার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবতৃীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।







