মির্জাপুরে প্রধান শিক্ষক মশিউর রহমানের ইন্তেকাল

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের আদাবাড়ি গহের আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মশিউর রহমান (৫৮) ইন্তেকাল করেছেন (ইন্না নিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন)। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানী ঢাকার জাপান-বাংলাদেশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার গ্রামের বাড়ি হাবলা দক্ষিণপাড়া গ্রামে।
বিদ্যালয়ের শিক্ষকগন জানান, প্রধান শিক্ষক মশিউর রহমান বেশ কিছু দিন ধরে কিডনি জনিত ও ডায়াবেটিস নিয়ে গুরুতর অসুস্থ্য ছিলেন। মৃত্যকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আজ শুক্রবার বাদ জুমা হাবলা দক্ষিণপাড়া এস. এস. এ. হাফেজিয়া ও কওমী মাদ্রাসা প্রাঙ্গনে নামাজে জানাজা শেষে তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে। প্রধান শিক্ষক মো. মশিউর রহমানের মৃত্যুতে উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আতিকুর রহমান, সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন ও আদাবাড়ি গহের আলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি তার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে বরাটী উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধ ও কিশোর কিশোরীদের শারীরিক মানসিক স্বাস্থ্য সচেতনামুলক সভা

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *