মীর আনোয়ার হোসেন টুটুল
বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক শিক্ষা উপমন্ত্রী এডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেছেন, উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তর ঘটনার তদন্ত হওয়া দরকার। আগে ওই এলাকা এত ঘনবসতি ছিলনা। এই সময় ওখানে প্রশিক্ষন বিমান উড়া ঠিক হয়নি।
তিনি আজ রবিবার নিহত মাইলস্টোন শিক্ষার্থী টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার নগরভাতগ্রামের (নয়াপাড়া) তানভীরের পরিবারকে শান্তনা ও কবর জিয়ারত করতে এসে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া ব্যাক্ত করতে গিয়ে এসব কথা বলেন।
সালাম পিন্টু বলেন, মাইলস্টোনে বিমান দুঘটনায় বিমান কর্তৃপক্ষ দায় এড়াতে পারবেনা। উড়ার আগে বিমানটি ঠিকমত পরীক্ষা করা হয়েছিল কিনা, পুরনো যন্ত্রপাতি পরিবর্তন করা হয়েছিল কিনা সেবিষয়গুলি খতিয়ে দেখা দরকার।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদ ফরহাদ ইকবাল, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল কাদের সিকদার, মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, সাংগঠনিক সম্পাদক ডি এম মফিকুল ইসরাম ফরিদ ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসীন প্রমুখ।
বেলা ১১টা দিকে সালাম পিন্টু তানভীরদের বাড়িতে যান। সেখানে তিনি তানভীরের বাবা রবেল মিয়া ও মা পলি বেগমের সাথে কথা বলেন। তিনি তাদের শান্তনা দেন এবং ধৈর্য্য ধরার অনুরোধ করেন। তিনি বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শোকবার্তা তানভীরের পরিবারের কাছে পৌছে দেন। পরে তিনি দলের নেতাকর্মী এবং স্থানীয়দের নিয়ে তানভীরের কবর জিয়ারত করেন।
গত ২১ জুলাই সোমবার ঢাকার উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় মির্জাপুরের তানভীর আহমেদ নিহত হয়। সে ওই কলেজের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। ঘটনার সময় তানভীর কোচিং ক্লাশের জন্য অপেক্ষা করছিল। তানভীর আহমেদ মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নের নগরভাতগ্রাম (নয়াপাড়া) গ্রামের রুবেল মিয়ার ছেলে।







