মির্জাপুরে বিদায় ও বরণ সংবর্ধনা অনুষ্ঠান

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলামের বদলী জনিত কারনে বিদায় এবং নবাগত মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দারের যোগদান উপলক্ষে বরণ সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। আজ বুধবার (৩০ জুলাই) উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে। মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, ময়মনসিংহ অঞ্চলের উপপলিচালক নাছির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেবেকা সুলতানা। অনুষ্ঠানে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রাসেদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আতিকুর রহমান এবং উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে বরাটী উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধ ও কিশোর কিশোরীদের শারীরিক মানসিক স্বাস্থ্য সচেতনামুলক সভা

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *