মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারী ইন্সটিটিউশনস স্কিম এসইডিপি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলার বিভিন্ন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবীদের মধ্যে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার (৩০ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্সুয়ালি যোগদেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) সৈয়দ মামুনুল আলম।
মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল এস. এম. ফয়সাল, মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ওসমান গণি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের উপপলিচালক নাছির উদ্দিন, টাঙ্গাইল জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেবেকা সুলতানা, ভারতেশ^রী হোমসের প্রিন্সিপাল মন্দিরা চৌধুরী, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রাসেদুল ইসলাম, মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আতিকুর রহমান এবং উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার জানান, ২০২২ সালের এসএসসি, দাখিল ও এইচএসসি পরীক্ষায় মেধাবী ২১ জন এবং ২০২৩ সালের এসএসসি, দাখিল ও এইচএসসি পরীক্ষায় ১৭ জনসহ মোট ৩৮ জন মেধাবী শিক্ষার্থীকে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।







