মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান বিএনপির বিজয় মিছিলে মানুষের ফল নেমেছিল। আজ মঙ্গলবার (৫ আগস্ট) মির্জাপুর উপজেলা ও পৌর বিএনপি বিজয় মিছিল ও সমাবেশের আয়োজন করে। সকাল থেকে মির্জাপুর উপজেলার ১৪ ইউনিয়ন এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে রাস্তায় নেমে আসে। দুপুরে মিছিলটি মির্জাপুর এস কে পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে মির্জাপুর বাইপাস এলাকায় গিয়ে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি মো. আবুল কালাম আজাদ সিদ্দিকী। এ সময় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এড আব্দুর রউফ মিয়া, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, সাবেক কাউন্সিলর বিএনপির সহসভাপতি আলী আযম সিদ্দিকী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসীন, উপজেলা বিএনপির সহসভাপতি ডি এম শওকত আকবর, সাবেক সহসভাপতি আব্দুল কাদের সিকদকার, সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম ফরিদ, আলম মৃধা, যুগ্ম সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহআলম, আজাহার আলী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জুলহাস মিয়া, শ্রমিকদলের সভাপতি কোব্বত আলী মৃধা এবং মহিলা দলের নেত্রী স্বপ্না সিদ্দিকা প্রমুখ উপস্থিত ছিলেন।







