মীর আনোয়ার হোসেন টুটুল
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুরে বাওয়ারকুমারজানি এলাকায় ঢাকাগামী পোল্টি মুরগী ভর্তি একটি পিকআপ ভ্যান উল্টে বহু মুরগীর মৃত্যু হয়েছে। এতে ক্ষতিগ্রস্থ্য হয়েছে পোল্টি মুরগীর ব্যবসায়ী। এ সময় মহাসড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়।
আজ শনিবার (২ আগস্ট) মির্জাপুর থানা ও গোড়াই হাইওয়ে থানা পুলিশ সুত্র জানায়, আজ শনিবার ভোর রাতে টাঙ্গাইল থেকে ঢাকাগামী পোল্টি মুরগী ভর্তি একটি পিকআপ ভ্যান পিছনের দুটি চাকা ফেটে (পানচার) হয়ে বাওয়ারকুমারজানি এলাকায় মহামড়কের উপর উল্টে যায়। এতে পিকআপ ভ্যানের চালক, ব্যবসায়ী ও হেলপার আহত হন। দুর্ঘটনায় পিকআপ ভ্যানের বহু পোল্টি মুরগী মারা যায়। এ সময় মহাসড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে মির্জাপুর থানা ও গোড়াই হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে স্থলে গিয়ে রেকারের মাধ্যমে মহাসড়কের উপর থেকে পিকআপ ভ্যানটি সরালে সকাল সারে আটটার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
এ ব্যাপারে মির্জাপুর থানার উপপরিদর্শক প্রদীপ কুমার বলেন, পিবকআপ ভ্যান দুর্ঘটনায় কেউ মারা যায়নি। বহু পোল্টি মুরগী মারা গেছে। প্রায় আড়াই ঘন্টার চেষ্টার পর মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।







